চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

    https://www.youtube.com/live/o6SJvPy15o4?si=NGcg3Is-DnwAnvmd

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাজারজুড়ে অবৈধ শেভিং ব্লেড, হুমকিতে সরকারের রাজস্ব

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:০৭ অপরাহ্ন ১৭, মার্চ ২০২৬
অর্থনীতি
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

দেশে বৈধ আমদানি বন্ধ থাকার পরও বাজারজুড়ে অবৈধ শেভিং ব্লেডের দাপট বেড়েই চলেছে। সংশ্লিষ্টরা বলছেন, শতকোটি টাকার চোরাচালান সিন্ডিকেট সক্রিয় থাকায় দেশীয় শিল্প হুমকির মুখে পড়েছে এবং সরকার হারাচ্ছে বিপুল রাজস্ব।

মঙ্গলবার (১৭ মার্চ) প্রতিবেদনে জানা গেছে, বহুজাতিক প্রতিষ্ঠান প্রক্টর অ্যান্ড গ্যাম্বেল ২০২৪ সালের ৩১ ডিসেম্বর জিলেট ইন্ডিয়ার সঙ্গে অফিশিয়াল ডিস্ট্রিবিউশন চুক্তি বাতিল করে। এরপর বৈধ আমদানি বন্ধ থাকলেও বাজারে জিলেট শেভিং ব্লেডের সরবরাহ কমেনি; বরং সীমান্তপথে চোরাচালানের মাধ্যমে তা অব্যাহত রয়েছে।

সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ২৬ এপ্রিল সিলেটের গোয়াইনঘাট সীমান্তে বিজিবি ও সেনাবাহিনীর পৃথক অভিযানে প্রায় ৭.৪০ থেকে ৭.৫০ কোটি টাকার চোরাই পণ্য জব্দ করা হয়, যার মধ্যে বিপুল পরিমাণ শেভিং ব্লেড ছিল। এছাড়া ১৮ জুলাই সিলেট-সুনামগঞ্জ সীমান্তে আরও প্রায় ৬ কোটি টাকার অবৈধ কসমেটিকস ও শেভিং ব্লেড জব্দের তথ্য জানায় বিএসএস।

সরেজমিনে দেখা গেছে, রাজধানীসহ বিভিন্ন অঞ্চলের খুচরা দোকানে অবাধে বিক্রি হচ্ছে এসব অবৈধ ব্লেড। বৈধ আমদানি বন্ধ থাকা সত্ত্বেও পাইকাররা কীভাবে এসব পণ্য সংগ্রহ করছেন, সে বিষয়ে তারা কোনো মন্তব্য করতে রাজি হননি।

খাত সংশ্লিষ্টরা বলছেন, যারা নিয়ম মেনে আন্তর্জাতিক বাজার থেকে কাঁচামাল আমদানি করে দেশে উৎপাদন করছেন এবং কর্মসংস্থান সৃষ্টি করছেন—সেই দেশীয় প্রস্তুতকারকরা সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছেন। অবৈধ পণ্যের সঙ্গে প্রতিযোগিতায় তারা টিকে থাকতে হিমশিম খাচ্ছেন।

বিশেষজ্ঞদের মতে, দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে এই কালোবাজার আরও বিস্তৃত হবে এবং দেশীয় শিল্পের পাশাপাশি সরকারের রাজস্ব খাতেও দীর্ঘমেয়াদি নেতিবাচক প্রভাব পড়বে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অবৈধ শেভিং ব্লেডগোয়াইনঘাট সীমান্তসরকারের রাজস্বহুমকি
শেয়ারTweetPin

সর্বশেষ

স্তব্ধ ইথার, অনন্ত শূন্যতা: বিদায় সুমন ভাই

মার্চ ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চা বিক্রেতা নানী-নাতনী’র জন্য প্রধানমন্ত্রীর ‘ঈদ উপহার’

মার্চ ১৮, ২০২৬

শামস সুমনের প্রয়াণে চ্যানেল আইয়ে শোক বই

মার্চ ১৭, ২০২৬

অন্য কোথাও যাওয়ার কথা ভাবছেন না ফ্লিক, বার্সেলোনাই হবে শেষ ক্লাব

মার্চ ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরান যুদ্ধের বিরোধিতা করে শীর্ষ মার্কিন সন্ত্রাসবাদবিরোধী কর্মকর্তার পদত্যাগ

মার্চ ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT