চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কক্সবাজারে নদী বন্দর স্থাপনে অবৈধ দখলদার উচ্ছেদ হবে: নৌপরিবহন উপদেষ্টা

সরওয়ার আজম মানিকসরওয়ার আজম মানিক
৩:৩২ অপরাহ্ন ২৪, এপ্রিল ২০২৫
- সেমি লিড, কক্সবাজার, জনপদ
A A

কক্সবাজারে নদী বন্দর স্থাপন কার্যক্রম শিগগিরই শুরু হতে যাচ্ছে। এর অংশ হিসেবে বাঁকখালী নদীর পাড়ে নদী বন্দরের জন্য নির্ধারিত জমি থেকে সব ধরনের অবৈধ দখলদার উচ্ছেদ করা হবে বলে জানিয়েছেন নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার (অব.) এম সাখাওয়াত হোসেন।

আজ ২৪ এপ্রিল বৃহস্পতিবার সকালে বাঁকখালী নদীর তীরবর্তী কক্সবাজার নৌ বন্দরের সম্ভাব্য স্থান পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি বলেন, নদী বন্দরের জন্য নির্ধারিত জমি চিহ্নিত করা হয়েছে। আদালতের কোনো নিষেধাজ্ঞা থাকলে সেগুলোর বিষয়টি স্থানীয় প্রশাসন দেখবে। বাকি অবৈধ দখলদারদের যেভাবেই হোক উচ্ছেদ করা হবে।

তিনি আরও বলেন, এমনকি যদি সেখানে পাকা দালানও থাকে, তাও গুঁড়িয়ে ফেলা হবে। সরকার নদী দখলমুক্ত করতে যা প্রয়োজন তা করবে। নদীকে দখলমুক্ত না করা পর্যন্ত কক্সবাজারে নদী বন্দর নির্মাণ কার্যক্রম শুরু করা যাবে না। তাই আগে অবৈধ দখলদারদের সরাতে হবে, তারপরই মূল প্রকল্পের কাজ শুরু হবে।

পরিদর্শন শেষে উপদেষ্টা কক্সবাজার শহরের ৬ নম্বর ঘাট থেকে কক্সবাজার-মহেশখালী নৌরুটে ‘সিট্রাক’ চালুর আনুষ্ঠানিক উদ্বোধন করে বলেন, নৌপথে যাত্রী পরিবহন নিরাপদ ও আরামদায়ক করতে এ ধরনের পরিবহন ব্যবস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Jui  Banner Campaign
ট্যাগ: নদী বন্দরনৌপরিবহন উপদেষ্টা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

শেষ হলো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার

ফেব্রুয়ারি ১০, ২০২৬

জরিমানা হবে না বাংলাদেশের, মিলবে আইসিসি ইভেন্ট আয়োজনের সুযোগ

ফেব্রুয়ারি ১০, ২০২৬

পদত্যাগ করলেন বার্সা সভাপতি লাপোর্তা

ফেব্রুয়ারি ৯, ২০২৬

রেকর্ড দামে বিক্রি হল পিএসএলের দল

ফেব্রুয়ারি ৯, ২০২৬

এমপিদের অপেক্ষায় ন্যাম ভবন, চলছে শেষ মুহূর্তের সংস্কার

ফেব্রুয়ারি ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT