চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

    https://www.youtube.com/live/o6SJvPy15o4?si=NGcg3Is-DnwAnvmd

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঢাকাস্থ সিরাজগঞ্জ সাংবাদিক সমিতির ইফতার মাহফিল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:০২ অপরাহ্ন ০৯, মার্চ ২০২৬
বাংলাদেশ
A A

সাংবাদিক ও রাজনৈতিক কর্মীরা একে অপরের পরিপূরক। গঠনমূলক সমালোচনার মাধ্যমে গণতন্ত্র, বৈষম্যহীন ও মানবিক বাংলাদেশ গড়তে সহযোগিতা চাইলেন সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনের সংসদ সদস্য আমিরুল ইসলাম খান আলিম।

সোমবার ৯ মার্চ রাজধানীর সেগুনবাগিচায় সিরাজগঞ্জ সাংবাদিক সমিতি, ঢাকা (সিসাস)-এর উদ্যোগে আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিরাজগঞ্জ সাংবাদিক সমিতি, ঢাকার সভাপতি কাওসার আজম এবং সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম মল্লিক।

প্রধান অতিথি আরও বলেন, রাষ্ট্র পরিচালনা ও সমাজ গঠনে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সাংবাদিকরা সমাজের সমস্যা ও সম্ভাবনা তুলে ধরে রাষ্ট্র ও জনগণের মধ্যে সেতুবন্ধন তৈরি করেন। উন্নয়ন ও গণতন্ত্রকে শক্তিশালী করতে দায়িত্বশীল সাংবাদিকতার বিকল্প নেই।

তিনি সিরাজগঞ্জ সাংবাদিক সমিতি, ঢাকার কার্যক্রমকে আরও গতিশীল করতে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মিল্ক ভিটার সাবেক চেয়ারম্যান আব্দুর রাজাক।

Reneta

তিনি বলেন, সিরাজগঞ্জের মানুষের কর্মসংস্থান ও উন্নয়নের জন্য আমরা কাজ করে যাচ্ছি। মিল্ক ভিটার পণ্যগুলো মানসম্মত এবং প্রান্তিক কৃষকদের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ বিষয়ে সাংবাদিকদের ইতিবাচক ভূমিকা প্রত্যাশা করি।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নির্বাহী সদস্য ও টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান কামরুল হাসান হিলটন। তিনি বলেন, পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সম্পর্ক ও সৌহার্দ্য বৃদ্ধিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

এসময় শুভেচ্ছা বক্তব্য দেন সংগঠনের সাবেক সভাপতি শাহনেওয়াজ দুলাল, সেলিম খান, সহ-সভাপতি ও ইফতার পরিচালনা কমিটির আহ্বায়ক হাসনায়েন তানভীর ইমন, কার্যনির্বাহী কমিটির সদস্য আব্দুল্লাহ আল সাফি, সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরামের সেক্রেটারি মেহেদী ডালিম, সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক এসএম আতিক হাসান, দপ্তর সম্পাদক ও ইফতার পরিচালনা কমিটির সদস্য সচিব নাজমুল ইসলাম প্রমুখ।

পরে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন আব্দুল হামিদ সরকার।

অনুষ্ঠানে সিরাজগঞ্জ সাংবাদিক সমিতি, ঢাকার সদস্যসহ বিভিন্ন গণমাধ্যমকর্মী এবং রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইফতার মাহফিলসংসদ সদস্য আমিরুল ইসলাম খান আলিমসাংবাদিক-রাজনীতিবিদসিরাজগঞ্জ সাংবাদিক সমিতিসিসাস
শেয়ারTweetPin

সর্বশেষ

জাতীয় সংগীত গাইতে অস্বীকৃতি, ইরানের নারী ফুটবলারদের আশ্রয় দিতে অস্ট্রেলিয়াকে আহ্বান ট্রাম্পের

মার্চ ৯, ২০২৬

ল্যাম্পপোস্ট বসাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে দু’জনের মৃত্যু

মার্চ ৯, ২০২৬

যাকাতের সঠিক ব্যবহার করতে প্রধানমন্ত্রীর সুপারিশ!

মার্চ ৯, ২০২৬

বাংলাদেশের ডেরায় এসে প্রথম বারের মতো অনুশীলন করেছে পাকিস্তান

মার্চ ৯, ২০২৬

মাতামুহুরি নদীতে ডুবে দুই কিশোরির মৃত্যু

মার্চ ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT