নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার বলেছেন, সংসদ নির্বাচন ও গণভোটে এবার কেউ জাল ভোট বা কারচুপির চেষ্টা করলে কঠিন বিপদের মুখে পড়তে হবে। তার মতে, অন্য যে কোন সময়ের চেয়ে এবার নির্বাচনের পরিবেশ ভালো। তবে নির্বাচনের দিন অনাকাঙ্খিত ঘটনা ঘটলে পরিস্থিতি বুঝে কেন্দ্র বা আসনের ভোট বাতিলের সিদ্ধান্ত নেওয়ার কথা বলেছেন আরেক কমিশনার আব্দুর রহমানেল মাসউদ।







