চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাঠ্যক্রমে ভুলভ্রান্তি থাকলে সংশোধন করা হবে: শিক্ষামন্ত্রী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:০২ অপরাহ্ন ৩০, জানুয়ারি ২০২৩
- সেমি লিড, জনপদ, রাজশাহী, শিক্ষা
A A

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, নতুন পাঠ্যক্রমে কোনো ভুলভ্রান্তি থাকলে তা সংশোধন করা হবে, তবে এটা নিয়ে অপপ্রচার চলছে।

সোমবার রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) এর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন শেষে তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে একথা বলেন।

শিক্ষামন্ত্রী আরও বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ কখনও ইসলাম বিরোধী কাজ করে না, আর করবেও না। সব ধরনের ষড়যন্ত্রের সাথে যুক্তকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

এক্ষেত্রে সকলের সহযোগিতাও প্রত্যাশা করেন তিনি।

এসময় আরও উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর গোলাম সাব্বির সাত্তার। এরপর রাবির কাজী নজরুল ইসলাম মিলনায়তনে কৃতী শিক্ষার্থীদের স্বর্ণপদক প্রদান অনুষ্ঠান- ২০২৩ এ প্রধান অতিথি হিসেবে তিনি যোগ দেন।

বঙ্গবন্ধু স্বর্ণপদক, অগ্রণী ব্যাংক আয়োজিত অনুষ্ঠানে এবার রাবির স্নাতক পর্যায়ে ৯ টি অনুষদের ৫ টি সেশন এবং স্নাতকোত্তর পর্যায়ে ৬টি সেশনের মোট ১০৩ জন শিক্ষার্থীদের এই স্বর্ণপদক ও সার্টিফিকেট প্রদান করা হয়।

Reneta

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাবির উপ-উপাচার্য প্রফেসর মোঃ সুলতান-উল-ইসলাম, উপ-উপাচার্য প্রফেসর মোঃ হুমায়ুন কবীর, কোষাধ্যক্ষ প্রফেসর মোঃ অবায়দুর রহমান প্রামাণিক।

এছাড়াও রাবির উপাচার্য প্রফেসর গোলাম সাব্বির সাত্তারের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন অগ্রণী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. মুরশেদুল কবীর সহ রাবির বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ডা. দীপু মনিশিক্ষামন্ত্রী
শেয়ারTweetPin

সর্বশেষ

দর্শকের চোখ ভেজালো যে নাটক

মার্চ ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

২৪ দিনের শিশুকে পঙ্গু করে ভিক্ষায় নামানোর চেষ্টা!

মার্চ ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

সবাইকে চমকে দিয়ে বঞ্চিত চিকিৎসকদের সামনে হাজির প্রধানমন্ত্রী

মার্চ ৩১, ২০২৬

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর আত্মহত্যার চেষ্টা

মার্চ ৩১, ২০২৬

‘রাহুলের মা যেন জানতে পারেন তার ছেলে কেন চলে গেল’

মার্চ ৩১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT