চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অন্তর্বর্তী সরকার দক্ষতা দেখালে নিউইয়র্কে এমন ঘটনা ঘটতো না: রিজভী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৪০ অপরাহ্ন ২৪, সেপ্টেম্বর ২০২৫
- টপ লিড নিউজ, রাজনীতি
A A

অন্তর্বর্তী সরকারের দক্ষতা ও কঠোরতা থাকলে নিউইয়র্কে ফ্যাসিবাদের দোসররা এমন কর্মকাণ্ড করার সাহস পেত না বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।

আজ বুধবার ২৪ সেপ্টেম্বর রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে বরগুনা ও পিরোজপুর জেলা বিএনপির নতুন কমিটির সদস্যদের নিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এই মন্তব্য করেন।

রিজভী বলেন, অন্তর্বর্তী সরকার যদি সত্যিকারের দক্ষতা ও কঠোরতা প্রদর্শন করত, তাহলে নিউইয়র্কে ফ্যাসিবাদের দোসররা কখনোই এমন কর্মকাণ্ডের সাহস পেত না। আওয়ামী লীগের দীর্ঘদিনের দুর্নীতি ও অপকর্মের বিচার হলে আজকের পরিস্থিতি অন্যরকম হতো।

তিনি আরও বলেন, আমরা স্পষ্ট করে বলতে চাই, আওয়ামী লীগের সঙ্গে বিএনপির কোনো আতাত নেই। যারা অতীতে আওয়ামী লীগকে সহযোগিতা করেছে, তাদের খোলস বদলে ফের রাজনীতিতে ফিরে আসার সুযোগ দেওয়া যাবে না। সেদিকে সকলকে সতর্ক থাকতে হবে।

দুদকের (দুর্নীতি দমন কমিশন) সমালোচনা করে রিজভী অভিযোগ করেন, এখন পর্যন্ত তারা কোনো লুটের অর্থ উদ্ধার করতে পারেনি, বিচার তো দূরের কথা। লুটপাটের দায়ীরা নির্বিঘ্নে ঘুরে বেড়াচ্ছে, অথচ দুদক নীরব দর্শক।

বিএনপির এই নেতা মনে করেন, দেশের চলমান সংকটের মূলে রয়েছে ক্ষমতাসীনদের অতীত অপকর্মের বিচার না হওয়া। তিনি বলেন, যদি ন্যায়বিচার নিশ্চিত করা যায় এবং অন্তর্বর্তী সরকার শক্ত হাতে আইন প্রয়োগ করে, তাহলে দেশের ভেতরে ও বাইরে কেউই গণতন্ত্রবিরোধী কর্মকাণ্ডের সাহস পাবে না।

Reneta

রিজভীর মতে, বর্তমান সময়ে বাংলাদেশের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে দুর্নীতিবাজ ও গণতন্ত্রবিরোধীদের বিচার নিশ্চিত করা। তা না হলে ফ্যাসিবাদী শক্তি আরও বেপরোয়া হয়ে উঠবে বলেও তিনি সতর্ক করেন।

Jui  Banner Campaign
ট্যাগ: বিএনপিরুহুল কবির রিজভী
শেয়ারTweetPin

সর্বশেষ

এনসিপির সারোয়ার তুষারকে সমর্থন জানিয়ে জামায়াত প্রার্থীর মিছিল

ফেব্রুয়ারি ৬, ২০২৬

আইনশৃঙ্খলা বাহিনী কোনো ধরনের গুলি ছোড়েনি: অন্তর্বর্তী সরকার

ফেব্রুয়ারি ৬, ২০২৬

সংঘর্ষে রাকসুর জিএস সালাউদ্দিন আম্মার আহত

ফেব্রুয়ারি ৬, ২০২৬

বেআইনি সমাবেশ ছত্রভঙ্গে পুলিশ আগ্নেয়াস্ত্র ব্যবহার করেনি: ডিএমপি

ফেব্রুয়ারি ৬, ২০২৬
রাজধানীর কারওয়ান বাজারের হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে আনুষ্ঠানিকভাবে  ইশতেহার ঘোষণা করছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান, ছবি: বিএনপির ফেসবুক লাইভ থেকে নেওয়া।

ইশতেহারে যেমন ঢাকার স্বপ্ন দেখছেন তারেক রহমান

ফেব্রুয়ারি ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT