চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জামায়াত ক্ষমতায় গেলে প্রথমে নজর দেয়া হবে শিক্ষায়: জামায়াতের আমির

শাহ আলম শাহীশাহ আলম শাহী
২:৫৮ অপরাহ্ন ৩০, ডিসেম্বর ২০২৪
- সেমি লিড, দিনাজপুর, রাজনীতি
A A

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ড. শফিকুর রহমান বলেছেন, জামায়াত ক্ষমতায় গেলে প্রথমে শিক্ষার দিকে নজর দেয়া হবে। আমরা একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই। যে রাষ্ট্রে কোনো বৈষম্য থাকবে না, কোনো চাঁদাবাজ বা দুর্নীতিবাজ থাকবে না। মানুষ তাদের সম্মান ও মর্যাদা নিয়ে বসবাস করবে।

আজ সোমবার (৩০ ডিসেম্বর) সকালে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা সরকারি কলেজ মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বীরগঞ্জ উপজেলা শাখার আমির ক্বারী মোহাম্মদ আজিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

ড. শফিকুর রহমান বলেন, যারা আপনাদের সর্বনাশ করবে, সেই ব্যক্তি যে-ই হোক না কেন, তাদের নামটা প্রকাশ করেন। যদি সেই ব্যক্তি আমি হয়ে থাকি, তবে আমার নামও বলুন। সমাজের ভণ্ডদের পরিচয় করিয়ে দেয়া উচিত। কোনো সচেতন মুসলমান কোনো ধরনের দুষ্কর্ম করতে পারে না।

ড. শফিকুর রহমান আরও বলেন, আমাদের দুর্নীতি-চাঁদাবাজির রাজনীতি থেকে বের হয়ে আসতে হবে। এই দেশটা আমাদের সবার। জাতি, ধর্ম ও বর্ণ নির্বিশেষে সবাই দেশকে ভালবাসবে। সবার আগে শিক্ষা ও ন্যায়বিচার নিশ্চিত করার মাধ্যমে দেশকে এগিয়ে নেব।

তিনি বলেন, আমরা এমন একটি দেশ গড়তে চাই যেখানে কোনো বৈষম্য থাকবে না। সব ধর্মের সব বর্ণের মানুষ মিলেমিশে সমান অধিকারের ভিত্তিতে বসবাস করবে। সর্বক্ষেত্রে দেশাত্মবোধের মাধ্যমে দেশকে উন্নত করতে সচেষ্ট থাকবে। কোনো চাঁদাবাজ, দুষ্কৃতকারী বা দুর্নীতিবাজ থাকবে না। কেউ কোনোভাবে অন্যায়ের শিকার হবে না।

তিনি আরও বলেন, দেশকে আমরা সাজানো বাগান হিসেবে গড়ে তুলতে চাই। এজন্য সবার ঐক্যবদ্ধ সহযোগিতা প্রয়োজন। তাই সম্মিলিত প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে। তাহলে অর্থনৈতিকভাবে শেষ করে দেওয়া দেশকে আবার সমৃদ্ধ ও কল্যাণমুখী হিসেবে প্রতিষ্ঠা করা সম্ভব হবে।

Reneta

জামায়াতের আমির বলেন, কৃষকরা ফসল ফলাবে এবং দেশকে সহযোগিতা করতে দেশকে উন্নত করতে সাহায্য করবে। কোনো ব্যবসায়ীর কাছ থেকে তার প্রতিষ্ঠান কেড়ে নেওয়া হবে না। কাউকে জুলুমের মাধ্যমে দমিয়ে রাখা হবে না। শিল্প, স্বাস্থ্য, শিক্ষা সহ সর্বক্ষেত্রে সমান্তরাল সমৃদ্ধি নিয়ে জাতিকে সাজানো বাগানের মতো দেশ উপহার দেব, ইনশাআল্লাহ।

পথসভা শেষে জামায়াতে ইসলামীর আমির ড. শফিকুর রহমান বীরগঞ্জে দলুয়ায় মাওলানা খোদা বখস (রহ.) এর কবর জিয়ারত ও তার পরিবারের সঙ্গে সাক্ষাত করেন এবং পরে ঠাকুরগাঁও সার্কিট হাউজে গমন করেন।

Jui  Banner Campaign
ট্যাগ: জামায়াতের আমিরড. শফিকুর রহমান
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি ‍সংগৃহীত

নির্বাচনে কোনো ধরনের ইঞ্জিনিয়ারিংয়ের সুযোগ নেই : ইসি মাছউদ

ফেব্রুয়ারি ৭, ২০২৬

বিদেশি পর্যবেক্ষকদের প্রোটোকল দেবে নির্বাচন কমিশন

ফেব্রুয়ারি ৭, ২০২৬

সেনাবাহিনী বিষয়ে ও বিজিবি হত্যাকাণ্ড প্রসঙ্গে যা বললেন তারেক রহমান

ফেব্রুয়ারি ৭, ২০২৬

প্রথমবারের মতো পোস্টাল ভোটের সুযোগে উচ্ছ্বসিত প্রবাসীরা

ফেব্রুয়ারি ৭, ২০২৬

বিশ্বকাপে খেলা হচ্ছে না নেইমারের?

ফেব্রুয়ারি ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT