নির্বাচনের আগে অবৈধ অস্ত্র উদ্ধার করা না হলে আগামী নির্বাচন একটা ভয়ংকর নির্বাচন হবে বলে মন্তব্য করেছেন বিএনপি‘র সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।
রোববার (২৪ আগস্ট) নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষে রিক্সা ও ভ্যান চালকদের মাঝে রেইন কোট বিতরণ অনুষ্ঠান চলাকালে এ কথা বলেন তিনি।
রিজভী বলেন, দেশ পরিচালনায় অন্তর্বর্তী সরকারের আন্তরিকতার অভাব নেই কিন্তু কিছু কিছু দল কিছু বিষয় নিয়ে এমন পরিস্থিতি তৈরি করছে যাতে ফ্যাসিবাদের পদধ্বনি শোনা যাচ্ছে।
তিনি আরও বলেছেন, দেশ ও জাতির স্বার্থে নীতিমালায় কোন পরিবর্তন করতে হলে তা নির্বাচিত সরকার করবে, নির্বাচন নিয়ে শুধু শুধু টালবাহানা করে লাভ হবে না।








