চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আইসিএমএবি বেস্ট কর্পোরেট অ্যাওয়ার্ড পেল ‘ব্র্যাক’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:২৪ অপরাহ্ন ০৮, নভেম্বর ২০২৩
অর্থনীতি
A A

‘এনজিও’ ক্যাটাগরিতে প্রথম স্থান অধিকার করে বেস্ট কর্পোরেট অ্যাওয়ার্ড-২০২২ গোল্ড মেডেল পেয়েছে পৃথিবীর এক নম্বর উন্নয়ন সংস্থা ব্র্যাক। দি ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি) এই পুরস্কার দিয়েছে। ষষ্ঠবারের মতো এই পুরস্কার পেয়েছে ব্র্যাক।

মঙ্গলবার (৭ নভেম্বর) প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের বলরুমে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, এমপি। ব্র্যাকের পক্ষ থেকে পুরস্কারটি গ্রহণ করেন ব্র্যাক ও ব্র্যাক ইন্টারন্যাশনালের পরিচালক (ইন্টারনাল অডিট) নন্দ দুলাল সাহা এবং ব্র্যাকের সহযোগী পরিচালক (অর্থ ও হিসাব) অসিত বরণ দাশ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব তপন কান্তি ঘোষ, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান শিবলী রুবাইয়াত-উল-ইসলাম ও ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলের চেয়ারম্যান মোঃ হামিদ উল্লাহ।

আর্থিক স্বচ্ছতা বিষয়ে পূর্বেও ব্র্যাক বিভিন্ন অর্থনৈতিক অ্যাওয়ার্ড জয় করেছে, যার মধ্যে ইনস্টিটিউট অফ চার্টাড একাউন্ট্যান্টস অফ বাংলাদেশ আয়োজিত ন্যাশনাল অ্যাওয়ার্ড এবং সাউথ এশিয়ান ফেডারেশন অফ অ্যাকাউন্ট্যান্টস আয়োজিত বেস্ট প্রেজেন্টেড অ্যানুয়াল রিপোর্ট অ্যাওয়ার্ড উল্লেখযোগ্য।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আইসিএমএবিকর্পোরেটবেস্ট কর্পোরেট অ্যাওয়ার্ডব্র্যাক
শেয়ারTweetPin

সর্বশেষ

সাভারে অবস্থিত বাংলাদেশের জাতীয় স্মৃতিসৌধ

গৌরবময় স্বাধীনতা ও জাতীয় দিবস আজ

মার্চ ২৬, ২০২৬

দৌলতদিয়ায় বাস ডুবিতে উদ্ধার হচ্ছে আরও মরদেহ…

মার্চ ২৫, ২০২৬

বিশ্বকাপে ব্রাজিল ফেভারিট নয়: ভিনিসিয়াস

মার্চ ২৫, ২০২৬

৫টি অধ্যাদেশ আইনে রূপ দিতে মন্ত্রিসভায় অনুমোদন

মার্চ ২৫, ২০২৬

নেইমার প্রসঙ্গে বিস্ফোরক মন্তব্য আনচেলত্তির

মার্চ ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT