চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতকে চ্যাম্পিয়ন হতে রেকর্ড লক্ষ্য তাড়া করতে হবে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:৪০ অপরাহ্ন ১০, জুন ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ দ্বিতীয় আসরের ফাইনালে চ্যাম্পিয়ন হতে ভারতকে রেকর্ড রান তাড়া করে জিততে হবে। ওভালে দ্বিতীয় ইনিংসে মিডল অর্ডার ব্যাটারদের দৃঢ়তায় অস্ট্রেলিয়া ৪৪৪ রানের লক্ষ্য দিয়েছে রোহিত শর্মার দলকে।

অজিরা প্রথম ইনিংসে পাওয়া ১৭৩ রানের লিডের পর দ্বিতীয় ইনিংসে ৮ উইকেট হারিয়ে ২৭০ রান যোগ করে ইনিংস ঘোষণা করে। অ্যালেক্স কেয়ারি ৬৬ রানে অপরাজিত থাকেন। এছাড়া মারনাস লাবুশেন ও মিচেল স্টার্ক ৪১, স্টিভ স্মিথ করেন ৩৪ রান।

সবমিলিয়ে ভারতের সামনে পাহাড়সম লক্ষ্য দাঁড় করায় কেয়ারি-কামিন্সরা। ভারতের স্পিনিং অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা ৩টি, পেসার মোহাম্মদ শামি ও উমেশ যাদব ২টি করে উইকেট নেন।

এরআগে, টসে হেরে ব্যাটে নামা ক্যাঙ্গারুদের প্রথম ইনিংস থামে ৪৬৯ রানে। ওপেনিংয়ে ভালো শুরু না হলেও সেঞ্চুরিসহ ১২১ রান করেন স্টিভ স্মিথ, ১৬৩ রানে থামেন ট্রাভিস হেড। এছাড়া উল্লেখযোগ্য ৪৮ ও ৪৩ রান করেন কেয়ারি ও ডেভিড ওয়ার্নার। ভারতের মোহাম্মদ সিরাজ ৪টি এবং শামি ও শার্দুল ঠাকুর ২টি করে উইকেট নেন।

জবাব দিতে নেমে ফলোঅনের শঙ্কা এড়িয়ে মাত্র ২৯৬ রানে থামে ভারতের প্রথম ইনিংস। সর্বোচ্চ ৮৯ রান আসে আজিঙ্কা রাহানের থেকে, ফিফটি তুলে নেন পেসার শার্দুল ঠাকুর। এছাড়া রবীন্দ্র জাদেজা করেন ৪৮ রান। অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স ৩টি এবং মিচেল স্টার্ক, স্কট বোলান্ড ও ক্যামেরন গ্রিন নেন ২টি করে উইকেট।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অস্ট্রেলিয়াকামিন্সকেয়ারিভারতরাহানেলিড স্পোর্টসসিরাজস্মিথহেড
শেয়ারTweetPin

সর্বশেষ

মাগুরায় প্রণোদনা পাচ্ছেন ২ হাজার ১৬০ জন কৃষক

এপ্রিল ৪, ২০২৬

ভূপাতিত মার্কিন বিমানের নিখোঁজ ক্রুকে ধরিয়ে দিলে পুরস্কার দিবে ইরান

এপ্রিল ৪, ২০২৬

ডিজেলের অভাবে সমুদ্রে যেতে পারছে না মাছ ধরার ট্রলার

এপ্রিল ৪, ২০২৬

ব্যবসায়ী নেতাদের সাথে প্রধানমন্ত্রীর বৈঠক

এপ্রিল ৪, ২০২৬

রোববার থেকে জরুরি ভিত্তিতে শুরু হচ্ছে টিকাদান কর্মসূচি

এপ্রিল ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT