চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফাইনালে বিধ্বংসী ১৭৫ রানে সূর্যবংশীর তিন রেকর্ড

অনূর্ধ্ব-১৯ ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:০৩ অপরাহ্ন ০৬, ফেব্রুয়ারি ২০২৬
ক্রিকেট, স্পোর্টস
A A

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালের ইতিহাসে সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহের রেকর্ড গড়েছেন ভারতের বৈবভ সূর্যবংশী। ইংল্যান্ডের বিপক্ষে বিধ্বংসী ১৭৫ রানের কীর্তি গড়েছেন ১৪ বর্ষী ব্যাটার। যুব বিশ্বকাপের ফাইনালের ইতিহাসেই প্রথম দেড়শতাধিক রানের ইনিংস এটি। দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরির মালিকও এখন সূর্য।

জিম্বাবুয়ের হারারে স্পোর্টস ক্লাবে ইংলিশদের বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ে নামে ভারত। ওপেনিংয়ে সূর্যবংশী কেবল ৮০ বলে করেছেন ১৭৫ রান। ইনিংস ১৫টি করে চার এবং ছক্কায় সাজানো। সূর্যর তাণ্ডবের আগে যুব বিশ্বকাপের ফাইনালে কখনও দেড়শ ছোঁয়া রান দেখা যায়নি।

যুব বিশ্বকাপের ফাইনালের ইতিহাসে ব্যক্তিগত সর্বোচ্চ রানের রেকর্ড ছিল সূর্যর স্বদেশী উন্মুক্ত চাঁদের দখলে। ২০১২ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ফাইনালে ১৩০ বলে অপরাজিত ১১১ রান করেছিলেন চাঁদ।

এদিন ৫৫ বলে সেঞ্চুরির দেখা পান সূর্যবংশী। যুব বিশ্বকাপে দ্বিতীয় দ্রুততম শতক যেটি। চলতি আসরে জাপানের বিপক্ষে অজি উইল মালাজকজুক ৫১ বলে সেঞ্চুরি করেছেন, যা দ্রুততমের তালিকায় শীর্ষে। তৃতীয় স্থানে পাকিস্তানের কাসেম আকরাম। শ্রীলঙ্কার বিপক্ষে ২০২২ সালে তিনি এই আসরের রেকর্ড দুটির আগের রেকর্ডটি করেছিলেন।

এছাড়াও ১৫টি ছক্কা হাঁকিয়েছেন সূর্যকুমার। যা যুব ওয়ানডেতে যা এক ইনিংসে সর্বোচ্চ। তিনি ভেঙেছেন নিজেরই ১৪ ছক্কার আগের রেকর্ড। এনিয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে তার ছক্কা হলো ৩০টি। এটিও রেকর্ড। এক আসর তো বটেই, পুরো প্রতিযোগিতার ইতিহাসেও তার চেয়ে বেশি ছক্কা নেই কারো। ২০২২ আসরে ১৮টি ছক্কা মেরেছিলেন সাউথ আফ্রিকার ডিওয়াল্ড ব্রেভিস। আর ২০১৬ ও ২০১৮ আসর মিলিয়ে ১৮ ছক্কা হাঁকিয়েছিলেন নিউজিল্যান্ডের ফিন অ্যালেন।

Reneta

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ভারতের সংগ্রহ ৪১১ রান। সূর্যবংশীর ৮০ বলের ১৭৫ রান ছাড়াও অধিনায়ক আয়ুষ মাত্রের ব্যাট থেকে এসেছে ৫১ বলে ৫৩ রান। এছাড়া অভিজ্ঞান কুন্ডু খেলেন ৩১ বলে ৪০ রানের এক দুর্দান্ত ইনিংস।

Jui  Banner Campaign
ট্যাগ: অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপআইসিসিইংল্যান্ডজিম্বাবুয়েভারতলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ঢাবি গবেষণা সংসদের নবনির্বাচিত সভাপতি হুমায়রা, সম্পাদক মনোয়ার

ফেব্রুয়ারি ৬, ২০২৬

পর্দা উঠছে টি-টুয়েন্টি বিশ্বকাপের: জানার আছে যা কিছু

ফেব্রুয়ারি ৬, ২০২৬

সোহানের ঝড়ো ৭৬, ধূমকেতুকে হারাল শান্ত’র দুর্বার

ফেব্রুয়ারি ৬, ২০২৬

৭২২ রানের ফাইনালে ইংলিশদের কাঁদিয়ে চ্যাম্পিয়ন ভারত

ফেব্রুয়ারি ৬, ২০২৬

মার্কিন নাগরিকদের অবিলম্বে ইরান ছাড়ার নির্দেশ দিলো ট্রাম্প প্রশাসন

ফেব্রুয়ারি ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT