চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বকাপ ব্যর্থতায় বাবর-সালমানদের ৫০ লাখ করে জরিমানা

টি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২৬

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৫৯ অপরাহ্ন ০২, মার্চ ২০২৬
ক্রিকেট, স্পোর্টস
A A

অন্য দল গুলোর তুলনায় প্রস্তুতিতে বেশ এগিয়েই ছিল পাকিস্তান। তবুও বিশ্বকাপে বড় দল গুলোর সাথে নেই কোন জয়, তুলনামূলক শক্তিতে পিছিয়ে থাকা দল গুলোর বিপক্ষে জয় পেয়েছে। শ্রীলঙ্কার সাথে মেলাতে পারিনি সমীকরণ, ফলে বিশ্বকাপের সুপার এইট থেকে বিদায় নিতে হয় সালমান আঘার দলের। এ কারণে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) টি-টুয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে উঠতে ব্যর্থ হওয়ায় জাতীয় দলের ক্রিকেটারদের প্রত্যেককে ৫০ লাখ পাকিস্তানি রুপি (প্রায় ২২ লাখ টাকা) জরিমানা করেছে।

পাকিস্তানের গণমাধ্যমে খবর, গ্রুপ পর্বে ভারতের কাছে হারের পরই এ সিদ্ধান্ত নেয় পাকিস্তানের ক্রিকেট বোর্ড। পাকিস্তান সুপার এইটে ইংল্যান্ডের কাছে হারে এবং শ্রীলঙ্কার বিপক্ষে অল্প ব্যবধানে জিতলেও তা সেমিফাইনাল নিশ্চিত করার জন্য যথেষ্ট ছিল না। বোর্ড কর্মকর্তারা দলের পারফরম্যান্সে চরম অসন্তোষ প্রকাশ করেন এবং সেমিফাইনালে উঠতে না পারায় খেলোয়াড়দের ওপর বড় অঙ্কের জরিমানা আরোপ করা হয়।

বিশ্বকাপের আগে প্রস্তুতিতে অন্য দলের চেয়ে বেশ এগিয়ে ছিল পাকিস্তান। গত বছর এপ্রিল থেকে মে পর্যন্ত পাকিস্তান সুপার লিগ এরপর বাংলাদেশের বিপক্ষে ঘরোয়া সিরিজ মিলিয়ে বিশ্বকাপ শুরুর আগ পর্যন্ত ৩৪টি আন্তর্জাতিক টি-টুয়েন্টি খেলেছিল সালমান আঘারা। ২৪টি ম্যাচে জিতেছিল পাকিস্তান, যার মধ্যে জিতেছে দুটি ত্রিদেশীয় সিরিজ এবং পাঁচটি দ্বিপাক্ষিক সিরিজ। এমনকি এশিয়া কাপের ফাইনালে পৌঁছেছিল দলটি। কিন্তু বিশ্বকাপ থেকে হতাশ হয়েই ফিরতে হয়েছে তাদের।

তীব্র সমালোচনার মুখে থাকা দলটি দেশে ফিরলে নেতৃত্বের ছেড়ে দিতে পারেন সালমান। সাবেক কোচ সাকলাইন মুস্তাকও রয়েছেন সমালোচনার মুখে।

সাবেক অধিনায়ক ও কিংবদন্তি ব্যাটার জাভেদ মিয়ানদাদ বলেছেন, ‘দুই বছরে একবার সুযোগ আসে দেশের ক্রিকেটের শ্রেষ্ঠত্বের ছাপ রাখার, কিন্তু আমরা আবার ব্যর্থ হলাম। এটা খুবই হতাশাজনক।’

‘টি-টুয়েন্টি এখন অত্যন্ত পরিকল্পিত ও কৌশলনির্ভর ফরম্যাটে পরিণত হয়েছে, কিন্তু পাকিস্তানের খেলোয়াড়রা অন্য দলের সঙ্গে তাল মেলাতে পারছেন না। উচ্চ র‌্যাঙ্কিংধারী দলের বিপক্ষে পারফরম্যান্স বড় উদ্বেগের বিষয় এবং এখন পিসিবিকে কিছু কঠোর সিদ্ধান্ত নিতে হবে।’

Reneta

সাবেক অধিনায়ক মোহাম্মদ ইউসুফ বলেছেন, ‘কয়েকজন খেলোয়াড়কে টি-টুয়েন্টিতে নিজেদের প্রমাণের জন্য অতিরিক্ত সুযোগ দেয়া হয়েছে, কিন্তু তারা বড় আসরে ব্যর্থ। এখন সময় এসেছে ভুল থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যাওয়ার।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইসিসিটি-টুয়েন্টি বিশ্বকাপপাকিস্তানপিসিবিলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপ ব্যর্থতায় বাবর-সালমানদের ৫০ লাখ করে জরিমানা

মার্চ ২, ২০২৬

ভুয়া মুক্তিযোদ্ধাদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী

মার্চ ২, ২০২৬

ইরান থেকে ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে: আইডিএফ

মার্চ ২, ২০২৬

মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতিতে দু’দিনে ১০২ ফ্লাইট বাতিল

মার্চ ২, ২০২৬

জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে চিঠি দিয়েছে ইরান

মার্চ ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT