চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জিম্বাবুয়ের পর ভারতে আটকে পড়েছে ওয়েস্ট ইন্ডিজ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:২৫ পূর্বাহ্ন ০৩, মার্চ ২০২৬
ক্রিকেট, স্পোর্টস
A A

ইরান যুদ্ধ সরাসরি আইসিসি টি-টুয়েন্টি বিশ্বকাপে কোন প্রভাব না ফেললও এর রেশ কিছুটা পড়েছে। সফরকারী দল আসর শেষে করে দেশে ফিরতে পারছে না। শেষ হয়ে গেছে ওয়েস্ট ইন্ডিজের বিশ্বকাপ যাত্রা, ভারতের কাছে সুপার এইটে হেরে বিদায় নিয়েছে দলটি। কিন্তু জিম্বাবুয়ের মতো তারাও আটকে পড়েছে। তাদের দেশে ফেরার বিষয়টি আপাতত স্থগিত।

ইরানের উপর যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যৌথ হামলায়, মধ্যপ্রাচ্যে উত্তেজনা বেড়ে যাওয়ায় একাধিক দেশের আকাশপথ বন্ধ হয়ে গেছে। ফলে আন্তর্জাতিক ফ্লাইট সূচিতে বড় ধরনের ব্যাঘাত ঘটেছে। এ কারণে কলকাতায় অপেক্ষা করছে উইন্ডিজ। আপাতত পরিস্থিতি স্বাভাবিক হওয়ার কোন ইঙ্গিতও নেই।

সুপার এইট থেকে বিদায় নেয়ার পর ওয়েস্ট ইন্ডিজের কলকাতা থেকে রওনা হওয়ার কথা ছিল। অন্যদিকে, সাউথ আফ্রিকার বিপক্ষে শেষ ম্যাচ খেলার পর সোমবার সকালে দিল্লি থেকে জিম্বাবুয়ের চলে যাওয়ার কথা ছিল। দুদলই দুবাই হয়ে নিজ নিজ দেশে ফেরার পরিকল্পনা করেছিল। কারণ ভারত থেকে ক্যারিবিয়ান বা আফ্রিকাগামী ফ্লাইটের জন্য দুবাই একটি গুরুত্বপূর্ণ ট্রানজিট হাব। বর্তমান পরিস্থিতিতে সেই পরিকল্পনা সম্ভব হচ্ছে না।

ক্রিকেটের নিয়িন্ত্রক সংস্থা আইসিসির বিবৃতিতে বলেছে, ‘মধ্যপ্রাচ্যের সংকট টুর্নামেন্ট পরিচালনায় সরাসরি প্রভাব ফেলছে না। তবে আমরা স্বীকার করছি, খেলোয়াড়, দলীয় ব্যবস্থাপনা, ম্যাচ কর্মকর্তা, সম্প্রচারকর্মী ও আয়োজক সংশ্লিষ্ট অনেকেই নিজ দেশে ফেরার ক্ষেত্রে বিশেষ করে দুবাইসহ (ডিএক্সবি) উপসাগরীয় বিমানবন্দরগুলোকে গুরুত্বপূর্ণ ট্রানজিট হিসেবে ব্যবহার করে। আইসিসির ট্রাভেল অ্যান্ড লজিস্টিকস টিম প্রধান আন্তর্জাতিক এয়ারলাইন্সগুলোর সঙ্গে কাজ করছে। ইউরোপ, সাউথ এশিয়া ও দক্ষিণ-পূর্ব এশিয়ার বিভিন্ন হাব হয়ে বিকল্প রুট নিশ্চিত করার চেষ্টা চলছে।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইসিসিইরান যুদ্ধ ২০২৬ওয়েস্ট ইন্ডিজকলকাতাজিম্বাবুয়েটি-টুয়েন্টি বিশ্বকাপভারতলিড স্পোর্টস
শেয়ারTweetPin

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT