টি-টুয়েন্টি বিশ্বকাপে এখনও চলছে গ্রুপপর্বের ম্যাচ। ২০ দলের অংশগ্রহণে আসরের সুপার এইটে কারা খেলবে সেটি অবশ্য নিশ্চিত হয়ে গেছে। দুটি আলাদা গ্রুপে ভাগ করা হয়েছে পরের রাউন্ডের খেলা, যেখান থেকে চার দল যাবে সেমিফাইনালে।
২১ ফেব্রুয়ারি গড়াবে সেরা আটের লড়াই। প্রথম রাউন্ডে প্রতি গ্রুপের সেরা দুদল নিয়ে গঠন করা হয়েছে সুপার এইটের দুই গ্রুপ। নিরাপত্তাজনিত কারণে ভারতে যায়নি বাংলাদেশ, স্বাভাবিকই বিশ্বকাপে নেই টিম টাইগার্স। অন্যদিকে গ্রুপপর্ব থেকে বিদায় নিয়েছে শক্তিশালী অস্ট্রেলিয়া।
গ্রুপ ওয়ানে আছে ভারত, সাউথ আফ্রিকা, জিম্বাবুয়ে এবং ওয়েস্ট ইন্ডিজ। গ্রুপ টুতে আছে শ্রীলঙ্কা, পাকিস্তান, নিউজিল্যান্ড এবং ইংল্যান্ড।
এক নজরে কে কার প্রতিপক্ষ, কখন কোথায় খেলবে
২১ ফেব্রুয়ারি: পাকিস্তান-নিউজিল্যান্ড (সন্ধ্যা সাড়ে ৭টা, কলম্বো)
২২ ফেব্রুয়ারি: শ্রীলঙ্কা-ইংল্যান্ড (বিকেল সাড়ে ৩টা, পাল্লেকেলে)
২২ ফেব্রুয়ারি: ভারত-সাউথ আফ্রিকা (সন্ধ্যা সাড়ে ৭টা, আহমেদাবাদ)
২৩ ফেব্রুয়ারি: জিম্বাবুয়ে-ওয়েস্ট ইন্ডিজ (সন্ধ্যা সাড়ে ৭টা, মুম্বাই)
২৪ ফেব্রুয়ারি: ইংল্যান্ড-পাকিস্তান (সন্ধ্যা সাড়ে ৭টা, পাল্লেকেলে)
২৫ ফেব্রুয়ারি: শ্রীলঙ্কা-নিউজিল্যান্ড (সন্ধ্যা সাড়ে ৭টা, কলম্বো)
২৬ ফেব্রুয়ারি: ওয়েস্ট ইন্ডিজ-সাউথ আফ্রিকা (বিকেল সাড়ে ৩টা, আহমেদাবাদ)
২৬ ফেব্রুয়ারি: ভারত-জিম্বাবুয়ে (সন্ধ্যা সাড়ে ৭টা, চেন্নাই)
২৭ ফেব্রুয়ারি: ইংল্যান্ড-নিউজিল্যান্ড (সন্ধ্যা সাড়ে ৭টা, কলম্বো)
২৮ ফেব্রুয়ারি: শ্রীলঙ্কা-পাকিস্তান (সন্ধ্যা সাড়ে ৭টা, পাল্লেকেলে)
১ মার্চ: জিম্বাবুয়ে-সাউথ আফ্রিকা (বিকেল সাড়ে ৩টা, দিল্লি)
১ মার্চ: ভারত-ওয়েস্ট ইন্ডিজ (সন্ধ্যা সাড়ে ৭টা, কলকাতা)








