এই খবরটি পডকাস্টে শুনুনঃ
টি-টুয়েন্টি বিশ্বকাপে ‘বি’ গ্রুপে শ্রীলঙ্কার সাথে সুপার এইটে যেতে পারেনি আস্ট্রেলিয়া। গ্রুপে অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে সুপার পর্বে গেছে জিম্বাবুয়ে। এক ম্যাচ হাতে রেখেই বিশ্বকাপ থেকে ছিটকে গেছে শক্তিশালী অজিরা। দলে চোটের হানা, পারফরম্যান্সে ভাটা। সেই সুযোগটাই নিতে মুখিয়ে আছে ওমান।
শুক্রবার পাল্লেকেলেতে ওমানের বিপক্ষে অস্ট্রেলিয়ার অর্জনের বেশিকিছু নেই একটা জয় ছাড়া। কিন্তু ওমান ভাবছে বেশিকিছুই। অধিনায়ক জতিন্দর সিংয়ের ভাষায়, ‘অজিদের গুঁড়িয়ে দেয়ার সেরা সময় এটি।’
‘একশভাগ, এটি একটি সুযোগ। আমাদের ছেলেরা এই ম্যাচের জন্য মুখিয়ে আছে। টি-টুয়েন্টি এমন একটি খেলা যেখানে ছোট ছোট মুহূর্তগুলো সবকিছু বদলে দিতে পারে। ম্যাচে যদি আমরা সেই মুহূর্তগুলো ঠিকভাবে কাজে লাগাতে পারি, তাহলে যেকোনো কিছু সম্ভব। অস্ট্রেলিয়া এ মুহূর্তে ভালো করছে না। তাদের হারানোর এটাই সেরা সময়।’
‘ছেলেরা খুবই ইতিবাচক মানসিকতায় আছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে ছাপ রাখার জন্য তারা অপেক্ষা করছে।’
শুক্রবার ক্যান্ডির পাল্লেকেলে ক্রিকেট স্টেডিয়াম বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় মুখোমুখি হবে দুদল।








