চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মহারণের আগে অধিনায়করা কে কী বললেন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৪৫ অপরাহ্ন ১৫, অক্টোবর ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A

কয়েক ঘণ্টা পর বেজে উঠবে টি-টুয়েন্টি বিশ্বকাপের দামামা। মারমার কাটকাট সংস্করণে লড়াইয়ে নামার আগে ১৬ দলের অধিনায়ককে একছাদের নিচে এনেছিল আইসিসি। শিরোপায় চোখ রাখা সবদলের অধিনায়ক জানিয়েছেন দলের গভীরতা, সক্ষমতা এবং চাওয়া। দীর্ঘ সংবাদ সম্মেলনে কেউ কেউ শুনিয়েছেন উঠে আসার গল্পও।

শনিবার ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার প্রশ্নোত্তর পর্বে আটজন করে দুইভাগে আসেন ১৬ দলের অধিনায়ক। প্রথমধাপে অস্ট্রেলিয়া, নামিবিয়া, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা, ইংল্যান্ড, আরব আমিরাত, আফগানিস্তান ও নেদারল্যান্ডসের অধিনায়ক। পরের ধাপে বাংলাদেশের অধিনায়ক সাকিবের সঙ্গে ছিলেন ভারত, পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে, আয়ারল্যান্ড ও স্কটল্যান্ডের অধিনায়ক।

বিশ্বকাপে সুযোগ করে রোমাঞ্চিত সংযুক্ত আরব আমিরাতের অধিনায়ক, দেখছেন ভিন্ন কিছুর আশা। আন্ডারডগ খ্যাত নামিবিয়াকে ক্রিকেটে আরও বড় জায়গা করে দেওয়ার লক্ষ্যের কথা জানিয়েছেন দলটির অধিনায়ক গেরহার্ড এরাসমাস। প্রত্যয় ব্যক্ত করে বলেছেন, লঙ্কানদের হারিয়ে দেওয়ার কথাও। শক্তিমত্তার কথা শুনিয়ে নিজেদেরকে আত্মবিশ্বাসী ভাবছেন শ্রীলঙ্কান অধিনায়ক দাসুন শানাকাও।

এশিয়ার শ্রেষ্ঠত্বের মুকুট মাথায় নেওয়া লঙ্কান নেতা বলেছেন, ‘ভালো একটি এশিয়া কাপের পর আমরা অনেক বেশি আত্মবিশ্বাসী। এমন অবস্থা আসলেই দারুণ। আমরা আমাদের ব্যাটিং নিয়ে সন্তুষ্ট। এটা গ্রীষ্মকালের শুরু হওয়ায় এটি আমাদের আবহাওয়ার চেয়ে ভিন্ন। আমরা কন্ডিশনের বিষয়টিও নজরে রাখছি।’

নিজের দলের স্কোয়াড নিয়ে আত্মবিশ্বাসী স্বাগতিক অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যারন ফিঞ্চ। বর্তমান বিশ্বকাপজয়ী অধিনায়ক বলেছেন, ‘বিশ্বকাপে যাওয়ার আগে জানেন যে, ১৫ জনের দলটা অনেক গুরুত্বপূর্ণ। শুধুমাত্র ১১ জন খেলোয়াড় বিশ্বকাপ জিতিয়ে দেয় না। এক্ষেত্রে সবার ভূমিকা থাকে। আমি মনে করি, আমাদের দারুণ ভারসাম্যপূর্ণ একটি দল রয়েছে। ব্যাটিং লাইনআপের প্রতিটি পজিশনেই ম্যাচ উইনার রয়েছে। একইভাবে বল হাতেও তাই।’

Reneta

নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসনের মনে এখনও গত টি-টুয়েন্টি বিশ্বকাপের রোমাঞ্চ, ‘বেশ কয়েকমাস আগের বিশ্বকাপে আমাদের দারুণ একটি স্মৃতি আছে, বর্তমান দলের খেলোয়াড়রাই ফাইনাল খেলেছিলেন। এটি ক্রিকেটের দুর্দান্ত খেলা ছিল এবং এই ধরণের টুর্নামেন্টের অংশ নেওয়া সবসময়ই দারুণ।’

অস্ট্রেলিয়ার কন্ডিশন পরিচিত থাকলেও কোনো ধরণের ঘাটতি রাখতে চাননা ইংল্যান্ডের অধিনায়ক জস বাটলার। নিজেদের সেরা এগারো জন নিয়েই নামবেন শিরোপার লড়াইয়ে। সাউথ আফ্রিকান অধিনায়ক টেম্বা বাভুমাকে শক্তি জোগাচ্ছে তার ১৫ সদস্যের অভিজ্ঞ ও শক্তিশালী দল। পাকিস্তানের অধিনায়ক বাবর আজম দুই বড় নাম, শাহিন শাহ আফ্রিদি ও ফখর জামানকে পেয়ে আত্মবিশ্বাসী।

ভারতের অধিনায়ক রোহিত শর্মার কাছে জানতে চাওয়া হয়েছিল পাকিস্তানের বিপক্ষে ম্যাচ নিয়ে। উপস্থাপকের প্রশ্নের সরাসরি জবাব না দিলেও মাঠের খেলায় দেখিয়ে দেওয়ার প্রত্যয় জানিয়েছেন দ্য হিটম্যান। দুর্দান্ত ফর্মে থাকা সূর্যকুমার যাদবকে নিয়েও শুনিয়েছেন আশার কথা।

বিরাট-শামিদের অধিনায়ক বলেছেন, ‘পাকিস্তানের বিপক্ষে কিভাবে খেলতে হবে, সেটা খুব ভালো করেই জানি। কিন্তু, সেই একই ব্যাপারে কথা বলে দলের উপর আর বেশি চাপ বাড়াতে চাই না। যখনই মাঠের বাইরে পাকিস্তানের ক্রিকেটারদের সঙ্গে দেখা করি, তখন তাদের ব্যাপারে এবং তাদের পরিবারের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করি। আমরা ওদেরে লাইফস্টাইলের ব্যাপারে আলোচনা করি। কে কোন গাড়ি কিনতে চলেছেন কিংবা গাড়ি কিনেছেন সেই ব্যাপারে আলোচনা করি।’

হার্ডহিটার সূর্যকুমার যাদবের ব্যাপারে ভারতের অধিনায়ক বলেন, ‘ও (যাদব) যথেষ্ট ভালো ফর্মে রয়েছে। বর্তমানে ও দুর্দান্ত ব্যাটিং করছে। আশা করছি যে আসন্ন বিশ্বকাপে সে এক্স ফ্যাক্টর হতে চলেছেন। তবে আমি চাইব যে আমার দলের প্রত্যেকটা ক্রিকেটারই এক্স ফ্যাক্টর হয়ে উঠুক।’

বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান দল নিয়ে রোমাঞ্চিত। অস্ট্রেলিয়ায় প্রথম টি-টুয়েন্টি খেলার কথা জানিয়ে টাইগার ক্যাপ্টেন বলেছেন, ‘আমি মনে করি আমাদের দলটা খুব রোমাঞ্চকর। অনেক নতুন খেলোয়াড় আছে। এটা তাদের জন্য দারুণ অভিজ্ঞতা হবে। সবাই প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার মাটিতে আন্তর্জাতিক টি-টুয়েন্টি খেলবো, আমিসহ (হাসি)। তো এটা নতুন অভিজ্ঞতা।’

‘আমার মতে, আমরা ভালো প্রস্তুতি নিয়েছি। ক্রাইস্টচার্চে খুব ভালো দুইটি দলের বিপক্ষে আমরা চারটি ম্যাচ খেলেছি। এখন আমরা জানি যে অস্ট্রেলিয়ায় ভালো পারফর্ম করার জন্য কী করতে হবে। আমি মনে করি, ভালো করার জন্য আমরা যথেষ্ট প্রস্তুত।’

Jui  Banner Campaign
ট্যাগ: আইসিসিটি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২২ফিঞ্চবাংলাদেশরোহিতসাকিব
শেয়ারTweetPin

সর্বশেষ

বাংলাদেশের পাশে থাকতেই ভারত ম্যাচ বর্জন: পাকিস্তান প্রধানমন্ত্রী

ফেব্রুয়ারি ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

শুক্রবার মার্কিন-ইরান পারমাণবিক আলোচনা অনুষ্ঠিত হবে: তেহরান

ফেব্রুয়ারি ৫, ২০২৬

শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার সীমিত করতে ভারতে আলোচনা

ফেব্রুয়ারি ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

২১ ঘণ্টা গ্যাসের স্বল্পচাপ থাকবে যেসব এলাকায়

ফেব্রুয়ারি ৫, ২০২৬

নির্বাচন উৎসবমুখর করতে ভ্রাম্যমান বাহনে প্রচারণা করা যাবে

ফেব্রুয়ারি ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT