চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মিয়ানমারের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা চাইছে আইসিসি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৩৫ অপরাহ্ন ২৮, নভেম্বর ২০২৪
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

রোহিঙ্গা মুসলিমদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মিয়ানমারের সামরিক নেতা মিন অং হ্লাইং-এর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) গ্রেফতারি পরোয়ানার আবেদন করেছে। মিন অং হ্লাইং মিয়ানমারের রাষ্ট্রীয় প্রশাসনিক কাউন্সিলের চেয়ারম্যান, মিয়ানমারের প্রধানমন্ত্রী এবং মিয়ানমারের সেনাপ্রধান হিসাবে দায়িত্ব পালন করছেন।

আজ ২৮ নভেম্বর বৃহস্পতিবার প্রকাশিত বিবিসি’র একটি প্রতিবেদনে বলা হয়, আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) প্রধান প্রসিকিউটর করিম খান জানিয়েছেন, রোহিঙ্গাদের ওপর নিপীড়ন এবং জোরপূর্বক বাংলাদেশে নির্বাসনের জন্য মিন অং হ্লাইং দায়ী বলে যথেষ্ট প্রমাণ রয়েছে।

২০১৭ সালে মিয়ানমারের রাখাইন রাজ্যে সামরিক বাহিনী রোহিঙ্গা সম্প্রদায়ের ওপর একটি নির্যাতনমূলক অভিযান চালায়। জাতিসংঘ এই ঘটনাকে গণহত্যা হিসেবে আখ্যা দিয়েছে। সে সময় লক্ষাধিক রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসে। মেডিসিন সান্স ফ্রন্টিয়ের (এমএসএফ) তথ্য অনুযায়ী, সহিংসতার প্রথম মাসেই ৬ হাজার ৭০০ জন রোহিঙ্গা নিহত হয়, যাদের মধ্যে ৭৩০ জন শিশু। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জানায়, রোহিঙ্গা নারী ও কিশোরীদের ধর্ষণ এবং শারীরিক নির্যাতন চালিয়েছে মিয়ানমারের সামরিক বাহিনী।

এই বর্বরতায় বিশ্বজুড়ে নিন্দার ঝড় উঠলেও, তৎকালীন বার্মিজ নেতা অং সান সু চি তার সেনাবাহিনীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে অস্বীকৃতি জানান। মিয়ানমার আইসিসি’র সদস্য না হওয়ায় শুরুতে এই অপরাধের জন্য বিচার সম্ভব মনে হয়নি। তবে আইসিসি’র প্রসিকিউটররা যুক্তি দেন যে, কিছু অপরাধ বাংলাদেশে ঘটেছে – যা আইসিসি’র আওতায় পড়ে।

পাঁচ বছরের তদন্ত শেষে প্রসিকিউটর করিম খান জানান, এখন একটি আন্তর্জাতিক গ্রেফতারি পরোয়ানা চাওয়ার মতো প্রমাণ সংগ্রহ করা হয়েছে। এই আবেদন এখন আইসিসি’র তিন বিচারকের একটি প্যানেলে যাচাই করা হবে।

এদিকে, আন্তর্জাতিক ন্যায়বিচার আদালতে (আইসিজে) মিয়ানমারের বিরুদ্ধে একটি গণহত্যার মামলাও চলছে।

Reneta

মানবাধিকার সংগঠনগুলো আইসিসি প্রসিকিউটরের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে। হিউম্যান রাইটস ওয়াচের সিনিয়র আন্তর্জাতিক ন্যায়বিচার পরামর্শক মারিয়া এলেনা ভিগনোলি বলেছেন, এই আবেদন মিয়ানমারের সামরিক নেতাদের জন্য একটি গুরুত্বপূর্ণ বার্তা যে তারা আইনের ঊর্ধ্বে নয়।

যুক্তরাজ্যের বার্মিজ রোহিঙ্গা অর্গানাইজেশনের সভাপতি টুন খিন বলেছেন, আজ রোহিঙ্গাদের জন্য একটি ঐতিহাসিক দিন। এটি ন্যায়বিচার ও জবাবদিহিতার পথে আরেকটি অগ্রগতি।

মিয়ানমার বর্তমানে গৃহযুদ্ধের মধ্যে রয়েছে এবং মিন অং হ্লাইংয়ের বাহিনী বড় ধরনের ক্ষতির সম্মুখীন হয়েছে। ২০২১ সালে অং সান সু চির নির্বাচিত সরকারের বিরুদ্ধে অভ্যুত্থান ঘটিয়ে ক্ষমতায় আসা মিন অং হ্লাইং আন্তর্জাতিক মহলে একঘরে হয়ে পড়েছেন।

যদিও তাকে দ্য হেগের আদালতে হাজির করা কঠিন বলে মনে করা হচ্ছে, তবে রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য এটি একটি আশা জাগানো বার্তা। মিয়ানমারের নির্মম নির্যাতনের শিকার এই জনগোষ্ঠীর জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের এই পদক্ষেপ নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ।

Jui  Banner Campaign
ট্যাগ: আইসিসিমিয়ানমাররোহিঙ্গা
শেয়ারTweetPin

সর্বশেষ

হলে নিষিদ্ধ, ওটিটিতে মুক্তি পেয়েই পাকিস্তানে ট্রেন্ডিংয়ে ‘ধুরন্ধর’!

ফেব্রুয়ারি ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

হাদি হত্যা: ৫ বার পেছালো তদন্ত প্রতিবেদন

ফেব্রুয়ারি ৩, ২০২৬

ডিএসসিসি’র অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি কিবরিয়া- সাধারণ সম্পাদক আতাহার

ফেব্রুয়ারি ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সাবেক শিল্প সচিব আব্দুল হালিমসহ দুইজনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

ফেব্রুয়ারি ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

৬ ঘণ্টার ব্যবধানে স্বর্ণের দাম ভরিতে বেড়েছে ১০ হাজার ৯০৬ টাকা

ফেব্রুয়ারি ৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT