চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সভাপতির দায়িত্ব নিয়েই তামিম জানালেন নির্বাচন করবেন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:০০ অপরাহ্ন ০৭, এপ্রিল ২০২৬
ক্রিকেট, স্পোর্টস
A A

বিকেলে আমিনুল ইসলাম বুলবুলের সভাপতিত্বে চলা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনা পর্ষদ ভেঙে দিয়েছে সরকার। সাবেক অধিনায়ক তামিম ইকবালকে সভাপতি করে ১১ সদস্যের অ্যাডহক কমিটিও দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। দায়িত্ব গ্রহণ করেই সন্ধ্যায় বিসিবিতে বোর্ড মিটিং করেছেন তামিম ও অ্যাডহক সদস্যরা। পরে সংবাদ সম্মেলনেও অংশ নেন তামিম।

তামিম বলেছেন, ‘যখনই কেউ এখানে দায়িত্ব পান, তখনই উন্নতির কথা বলেন। তবে আমি এবং আমার দল ব্যক্তিগতভাবে মনে করি, আগে বাংলাদেশ দলের খ্যাতি ঠিক করা। গত এক-দেড়বছরে যে খ্যাতি নষ্ট হয়েছে, সেটা ঠিক করা আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ।’

‘আমাদের একটা দায়িত্ব দিয়ে আনা হয়েছে, অবাধ ও সুষ্ঠু নির্বাচন করা তিন মাসের মধ্যে। আমাদের যে দায়িত্ব দেয়া হয়েছে, আমরা সেটা সততার সাথে দ্রুত করবো।’

তামিম নিজেও নির্বাচনে দাঁড়াবেন। বললেন, ‘অবশ্যই আমরা নির্বাচন করবো, আমার ইচ্ছা থাকতেই পারে আমি করবো। ওনার ইচ্ছা নাও থাকতে পারে, উনি নাও করতে পারেন। যেহেতু একটা সুষ্ঠু নির্বাচন হবে, খালি আমরা না, যারা যারা ইচ্ছা পোষণ করবেন সবাইকে অনুরধ করবো নির্বাচনে অংশগ্রহণ করবেন। একটা বোর্ডে যারা যারা আছে সবার উচিত অংশগ্রহণ করা।’

সাংবাদিকদের সাথে বিসিবি থেকে শুধুমাত্র তানজিল চৌধুরী যোগাযোগ করবেন। এমন সিদ্ধান্ত নিয়েছে অ্যাডহক কমিটি, ‘আমরা বোর্ড মিটিংয়ে কিছু সিদ্ধান্ত নিয়েছি। যার মধ্যে আপনাদের (সাংবাদিক) সাহায্য সবচেয়ে বেশি দরকার। আমি মনে করি সাংবাদিকরা অনেক বড় স্টেকহোল্ডার। আমরা যে সিদ্ধান্তটা নিয়েছি, সেটা আপনাদেরকে একটু মেনে চলতে হবে। আমরা দেখেছি বিভিন্ন বোর্ড সভাপতিরা বিভিন্ন সময় অনেককিছু বলেছেন। আমরা এ জায়গা থেকে সরে এসে একজন স্পোকসপার্সন ঠিক করেছি। বোর্ডের সাথে যেকোনো আলাপ বা যোগাযোগ তার সাথে করবেন। আমরা সিদ্ধান্ত নিয়েছি সেটা তানজিল ভাই হবেন।’

‘আপনারা আমাকে বা আমাদের কাউকে একটা প্রশ্ন করলে অনেক সময় ঐক্যতা ভেঙে যেতে পারে। যেহেতু আপনারা আমাদের পরিবারের একজন সদ্যসই, তাই এ জিনিসটা আপনাদেরকেই মানিয়ে তিনে হবে। ক্রিকেট বোর্ড সম্পর্কিত যেকোনো কিছু বা কোন সিদ্ধান্ত যদি আমরা নিয়ে থাকি সেটা আপনাদেরকে সময় মতো জানিয়ে দেবেন তানজিল ভাই।’

Reneta

‘আগে যারা বিসিবিতে চাকুরি করতেন বা করেন তারা আগে গর্বের সাথে বলতেন তারা বিসিবিতে চাকরি করেন। কিন্তু এখন আমি সঠিক জানি না তারা এভাবে বলতে পারেন নাকি, কারণ বিগত এক-দেড়বছরে যে ধরনের কর্মকাণ্ড হয়েছে। সেই গর্বটা ফিরিয়ে আনতে হবে, খেলোয়াড়দের সম্মান করতে হবে।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইসিসিএনএসসিজাতীয় ক্রীড়া পরিষদতামিম ইকবালবিসিবিলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

আট থেকে আশি সবাই উপভোগ করছেন ‘চক্র ২’!

এপ্রিল ১১, ২০২৬

আমিনুলকে নিয়ে যা বললেন খালেদ মাহমুদ

এপ্রিল ১০, ২০২৬

শেখ হাসিনা ভারতে অনুপ্রবেশকারী নাকি শরণার্থী: অভিষেক বন্দ্যোপাধ্যায়

এপ্রিল ১০, ২০২৬

মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার

এপ্রিল ১০, ২০২৬

বিশ্বজয়ী মার্টিনেজকে নিয়ে সিনেমা বানাবে নেটফ্লিক্স

এপ্রিল ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT