চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আইসিসির জানুয়ারি সেরার দৌড়ে বাংলাদেশের মোস্তারি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৩১ অপরাহ্ন ২২, ফেব্রুয়ারি ২০২৬
ক্রিকেট, স্পোর্টস
A A

আইসিসির জানুয়ারির সেরা খেলোয়াড়ের মনোনয়ন পেয়েছেন বাংলাদেশের মিডল অর্ডার ব্যাটার সোবহানা মোস্তারি। সেরার দৌড়ে তাকে লড়তে হবে আয়ার‌ল্যান্ডের গ্যাবি লুইস, মার্কিন যুক্তরাষ্ট্রের তারা নরিসের সাথে।

টি-টুয়েন্টি বিশ্বকাপের বাছাই খেলে অপরাজিত থেকে টিকিট নিশ্চিত করা বাংলাদেশের ব্যাটে অন্যতম সেরা ছিলেন মোস্তারি। বাছাইয়ে ৬ ম্যাচে ২২৯ রান করেছেন ডানহাতি তারকা। স্ট্রাইকরেট ১৪৫.৮৫ এবং গড় ৪৫.৮০ ছিল। ২৪ বর্ষী মোস্তারির সর্বোচ্চ রানের ইনিংসটি ৫৯, থাইল্যান্ডের বিপক্ষে করেছিলেন।

স্কটল্যান্ডের বিপক্ষেও ৪৭ রানের একটি দুর্দান্ত ইনিংস ছিল মোস্তারির। অফস্পিনে পাপুয়া নিউগিনির বিপক্ষে ১ উইকেট নিয়েছিলেন। বাংলাদেশের টি-টুয়েন্টি বিশ্বকাপ নিশ্চিতে অন্যতম অগ্রণী ভূমিকা রেখেছেন। যা তাকে আইসিসির মাসসেরার দৌড়ে তুলে এনেছে।

আয়ার‌ল্যান্ড অধিনায়ক গ্যাবি লুইস বিশ্বকাপ বাছাইয়ে নেতৃত্ব দিয়ে মূলপর্বের টিকিট কেটেছেন। ৬ ম্যাচে ১২৪ স্ট্রাইকরেটে ২৫১ রান করেছেন। বাংলাদেশের বিপক্ষে সর্বোচ্চ ৭৩ রানের ইনিংসটি খেলেন, আসরের সর্বোচ্চ ২৭৬ রান তার।

বিশ্বকাপে মূলপর্বে উঠতে না পারলেও দুর্দান্ত আলো ছড়িয়েছেন তারা নরিস। বাছাইপর্বে সর্বোচ্চ ১৫ উইকেট নিয়ে সর্বোচ্চ শিকারী হয়েছেন। জানুয়ারি মাসে মোট ১১ উইকেট শিকার করেছেন, যার মধ্যে নামিবিয়া, আয়ার‌ল্যান্ড ও থাইল্যান্ডের বিপক্ষে ৩টি করে উইকেট নিয়েছেন।

Jui  Banner Campaign
ট্যাগ: আইসিসিআয়ারল্যান্ডইউএসএগ্যাবিতারাবাংলাদেশলিড স্পোর্টসসোবহানা
শেয়ারTweetPin

সর্বশেষ

আইসিসির জানুয়ারি সেরার দৌড়ে বাংলাদেশের মোস্তারি

ফেব্রুয়ারি ২২, ২০২৬

মাঝে মাঝে ভুলেই যাই আমি বিবাহিত

ফেব্রুয়ারি ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

মানবতাবিরোধী অপরাধের মামলায় সালমান-আনিসুলের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ

ফেব্রুয়ারি ২২, ২০২৬

মেসির গোল নেই, রেকর্ড দর্শকের ম্যাচে হেরে শুরু মিয়ামির

ফেব্রুয়ারি ২২, ২০২৬

পর্তুগাল বাংলা প্রেসক্লাবের নতুন কমিটি ঘোষণা

ফেব্রুয়ারি ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT