চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বকাপ জার্সির উন্মোচন অনুষ্ঠান স্থগিত করেছে পাকিস্তান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৩৭ অপরাহ্ন ৩১, জানুয়ারি ২০২৬
ক্রিকেট, স্পোর্টস
A A

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

বাংলাদেশের প্রতি নেয়া আইসিসির বিশ্বকাপ সিদ্ধান্তের জেরে আসরে খেলতে নাও যেতে পারে পাকিস্তান, পিসিবি এমন হুমকি দিয়ে রেখেছে। সেটির সাথে যোগ করল নতুন নাটকীয়তা। আসন্ন টি-টুয়েন্টি আসরের জন্য দলের অফিসিয়াল জার্সির উন্মোচন অনুষ্ঠান স্থগিত করেছে দেশটির ক্রিকেট বোর্ড।

শনিবার লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টি-টুয়েন্টিতে নামবে পাকিস্তান। টসের পর খেলোয়াড়দের অফিসিয়াল জার্সির উন্মোচন অনুষ্ঠানের পরিকল্পনা করছিল পিসিবি। বোর্ডের সূত্রে দেশটির গণমাধ্যম জানিয়েছে, অনিবার্য কারণে অনুষ্ঠানটি হচ্ছে না।

৭ ফেব্রুয়ারি ভারত এবং শ্রীলঙ্কা বসতে চলা টি-টুয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের অংশগ্রহণ নিয়ে অবস্থা এখনও ঘোলাটে। পিসিবি সোমবার পাকিস্তানের অংশগ্রহণের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারে।

উদ্বোধনী দিনে নেদারল্যান্ডসের বিপক্ষে পাকিস্তানের বিশ্বকাপ অভিযান শুরু করার কথা। ডাচদের পাশাপাশি চিরপ্রতিদ্বন্দ্বী ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র এবং নামিবিয়ার সাথে ‘এ’ গ্রুপে রয়েছে তারা।

বিশ্বকাপে খেলা হচ্ছে না বাংলাদেশের, ভারতে নিরাপত্তাজনিত কারণে খেলতে যাচ্ছে না টিম টাইগার্স। আইসিসির কাছে অনুরোধ করার পর শ্রীলঙ্কায় খেলার আবেদন গ্রহণ করা হয়নি। বাংলাদেশের জায়গায় স্কটল্যান্ডকে বিশ্বকাপে নিয়েছে আইসিসি। এরপর থেকে প্রকাশ্যে বাংলাদেশের অবস্থানকে সমর্থন করে আসছে পাকিস্তান, এবং নিজেদের নাম বিশ্বকাপ থেকে প্রত্যাহার করার হুমকি দিয়ে রেখেছে।

Jui  Banner Campaign
ট্যাগ: ২০২৬ টি-টুয়েন্টি বিশ্বকাপআইসিসিপাকিস্তানবাংলাদেশভারত
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বাজারে আসছে জুলাই গ্রাফিতির নতুন ১০ টাকার নোট

ফেব্রুয়ারি ২, ২০২৬

নিজেকে শয়তান মনে করি না: জেফ্রি এপস্টেইন

ফেব্রুয়ারি ২, ২০২৬

ভারত-বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে শেখ হাসিনা বড় ফ্যাক্টর হলেও অপ্রতিরোধ্য নয়

ফেব্রুয়ারি ২, ২০২৬
ছবি: সংগৃহীত

শ্রমিক ইশতেহার বাস্তবায়নে রাজনৈতিক দলগুলোর জবাবদিহিতা নিশ্চিতের আহ্বান

ফেব্রুয়ারি ২, ২০২৬

নির্বাচন ও রমজানের আগে এই কর্মবিরতি অর্থনীতির জন্য বড় ক্ষতি

ফেব্রুয়ারি ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT