বলিউডে গত কয়েক মাস ধরেই গুঞ্জন চলছে বলিউড তারকা সাইফ আলী খানের পুত্র ইব্রাহিম আলী খানের সঙ্গে টিভি অভিনেত্রী শ্বেতা তেওয়ারির কন্যা পলক তিওয়ারির প্রেম নিয়ে। একসাথে বহুবারই ক্যামেরা বন্দি হয়েছেন তারা।
পাপারাজ্জিদের ক্যামেরার সামনে পড়লেই এক গাল হাসি আর বোকা চাউনি! প্রেমের কথা বললেই, দুজনেই স্পষ্ট উত্তর ‘উই আর জাস্ট ফ্রেন্ড’।
তবে এবার আর প্রেম লুকোতে পারলেন না ইব্রাহিম ও পলক। সোশ্যাল মিডিয়াতেই প্রকাশ পেল তাদের বন্ধুত্ব থেকে প্রেমের যাত্রা। একসঙ্গে মালদ্বীপে ছুটি কাটাতে গিয়েই প্রকাশ্যে আসলো তাদের প্রেম! তাহলে কি ইব্রাহিম ও পলক বলেই দিলেন, প্রেমে আছি!
এর আগেও সাইফ ও ইব্রাহিমের একটি ভিডিও ভাইরাল হয়। ওই ভিডিওতে দেখা গিয়েছে, গাড়ির ভেতর বসে রয়েছেন সাইফ ও পলক। দুজনের মুখেই উজ্জ্বল হাসি। কিন্তু পাপারাজ্জিদের ক্যামেরা দেখা মাত্রই, হাসি একেবারে ম্লান। বরং টুকটাক ছবি উঠতেই মুখ লুকিয়ে ফেললেন ইব্রাহিম ও পলক।
অন্যদিকে কয়েকদিন আগেই সোশ্যাল মিডিয়ায় ইব্রাহিমের আরেকটি ভিডিও ভাইরাল হয়। যেখানে দেখা গিয়েছে, এক রহস্যময়ীর সঙ্গে মুম্বাই বিমানবন্দরে ইব্রাহিম। পলকের সঙ্গে সাইফপুত্রকে দেখে নেটিজেনরা বলছেন, বছরের শুরুতেই গার্লফ্রেন্ড বদল!
সালমান খানের ‘কিসি কা ভাই কিসি কি জান’ সিনেমা দিয়ে বলিউডে অভিষেক ঘটেছে পলক তিওয়ারির। এর আগে ২০২১ সালে ‘বিজলি বিজলি’ শিরোনামে এক মিউজিক ভিডিওতে মডেলিং করে আলোচনায় এসেছিলেন পলক। অন্যদিকে করণ জোহরের একটি সিনেমায় অভিনয়ের কথা রয়েছে ইব্রাহিমের।তারই মাঝে পলকের সঙ্গে ইব্রাহিমের প্রেমের গুঞ্জন। –বলিউড হাঙ্গামা








