ইবাদত হোসেন চোট পেয়েছিলেন গত বছরের জুলাইয়ে। আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে বোলিং করার সময় আম্পায়ারের সঙ্গে ধাক্কা লেগে পড়ে চোট পান বাঁ-হাঁটুর লিগামেন্টে। পরে তাকে উঠতে হয়েছে অস্ত্রোপচার টেবিলে, দীর্ঘমেয়াদি চিকিৎসা নিয়ে ছিলেন পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে। বিপিএল দিয়ে মাঠে ফিরছেন সিলেট এক্সপ্রেস।
বিসিবির মেডিকেল বিভাগ ছাড়পত্র দেয়ায় ইবাদতকে অন্তর্ভুক্ত করা হয় প্লেয়ার্স ড্রাফট তালিকায়। ‘সি’ ক্যাটাগরিতে থাকা তারকাকে দলে টনেছে ফরচুন বরিশাল।
ডিফেন্ডিং চ্যাম্পিয়ন দলটিতে আছেন তামিম ইকবাল, মুশফিকু রহিম, মাহমুদউল্লাহ রিয়াদের মতো তারকা।
পুনর্বাসন প্রক্রিয়ার অংশ হিসেবে টি-টুয়েন্টি দলের সঙ্গে ভারতে গিয়েছিলেন ইবাদত। যদিও স্কোয়াডে ছিলেন না।








