চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লোডশেডিং করিয়ে বিত্তশালীদের আগের অবস্থা মনে করিয়ে দিতে চাই: প্রধানমন্ত্রী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:২৬ অপরাহ্ন ২৯, জুন ২০২৪
- টপ লিড নিউজ, রাজনীতি
A A
ফাইল ছবি

ফাইল ছবি

চলমান বাজেট অধিবেশনের সমাপনী বক্তব্যে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন: গ্রামে কোন লোডশেডিং করতে না করে দিয়েছি, বরং গুলশান, বনানী, বারিধারায় নিয়মিত লোডশেডিং করিয়ে বিত্তশালীদের আগের অবস্থা মনে করিয়ে দিতে চাই। 

শনিবার (২৯ জুন) জাতীয় সংসদে চলমান বাজেট অধিবেশনের সমাপনী বক্তব্যে এসব কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন: বাংলাদেশকে এগিয়ে নেয়ার যে লক্ষ্য আমরা স্থাপন করেছি, তারই অংশ হিসেবে বাজেট প্রস্তাব করা হয়েছে। এই বাজেট শতভাগ বাস্তবায়ন হবে বিষয়টা এমন নয়, তবে আমরা লক্ষ্য অর্জনে সক্ষম তা প্রমাণ হয়েছে। প্রস্তাবিত বাজেট ক্ষুধা-দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়ার পদক্ষেপ; এ জন্য বিভিন্ন বিষয়ের ওপর বিশেষ গুরুত্ব দেয়া হয়েছে৷

তিনি আরও বলেন: বাংলাদেশ আর আগের অবস্থানে নেই। ৬২ হাজার কোটি টাকার বাজেটের বাংলাদেশে এখন ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকার বাজেট প্রস্তাব করা হয়। আমাদের আজকের উন্নতি সম্ভব হয়েছে, কারণ বাংলাদেশ ঋণ নিয়ে সময়মতো পরিশোধ করে। এসব দিয়েই উন্নয়ন করা হচ্ছে৷ যারা উন্নয়নটা দেখতে পান না, তাদের বিষয়ে বলার কিছু নেই।

সরকার প্রধান তার বক্তব্যে বলেন: এরশাদের সাহেবের সময় উত্তরবঙ্গে যে মঙ্গা হতো, তা কিন্তু এখন আর নেই৷ সেসব এলাকায় মানুষের দুর্দশা আমাদের চোখে দেখা৷ এখন আর সেই অবস্থা নেই৷ এমনকি রংপুরের মানুষ এখন চারবেলাও খেতে পায়৷

‘হতদরিদ্র’ শব্দ অদূর ভবিষ্যতে আর থাকবে না দাবি করে শেখ হাসিনা বলেন: দারিদ্র্যের হার ৪১ থেকে আমরা ১৮ শতাংশে নামিয়ে এনেছি। আর হতদরিদ্র ২৫.৬ থেকে ৫.৬ শতাংশে নামিয়েছি। আশাকরি ভবিষ্যতে বাংলাদেশে কোনো হতদরিদ্র থাকবে না।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: প্রধানমন্ত্রী শেখ হাসিনালোডশেডিং
শেয়ারTweetPin

সর্বশেষ

২০২৬ সালের মধ্যে প্রায় সাড়ে ১৮ লাখ শিশু চরম অপুষ্টির শিকার হতে পারে: ইউনিসেফ

এপ্রিল ২, ২০২৬

৫৩ বছর পর আবার চাঁদে নভোচারী পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র, যাচ্ছেন ৪ নভোচারী

এপ্রিল ২, ২০২৬

চাইনীজ তাইপেকে হারিয়ে এশিয়ান গেমস শুরু বাংলাদেশের

এপ্রিল ২, ২০২৬

দোকানপাট ও শপিংমল রাত ৮টার মধ্যে বন্ধ রাখার সিদ্ধান্ত ব্যবসায়ীদের

এপ্রিল ২, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে ৪৭ শিশু মৃত্যুর ঘটনায় তদন্ত চেয়ে হাইকোর্টে রিট

এপ্রিল ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT