চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পদত্যাগের ঘোষণা দিলেন কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন সেন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৫৭ অপরাহ্ন ২৬, জুলাই ২০২৩
আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A

পদত্যাগের ঘোষণা দিয়েছেন দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন সেন। একইসাথে জানিয়েছেন, আগামী সপ্তাহের মধ্যে তার ছেলে হুন মানেটর কাছে ক্ষমতা হস্তান্তর করবেন তিনি। টানা ৩৮ বছর কম্বোডিয়ার ক্ষমতায় ছিলেন তিনি।

বিবিসি জানিয়েছে, কম্বোডিয়ার হুন সেন বিশ্বের সবচেয়ে দীর্ঘ মেয়াদী নেতাদের একজন। গত ৩৮ বছর ধরে কম্বোডিয়ার ক্ষমতায় আছেন ৭০ বছর বয়সী হুন সেন।

চলতি সপ্তাহে কম্বোডিয়ায় সাধারণ নির্বাচনে তার দল ক্ষমতাসীন কম্বোডিয়ান পিপলস পার্টি (সিপিপি) বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার তিনদিন পর হুন এই ঘোষণা দিলেন। সম্প্রতি কম্বোডিয়ার ওপরে মার্কিন ভিসা নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে নির্বাচন অবাধ ও সুষ্ঠু না হওয়ার কারণে।

হুন সেন বলেছেন, তার ছেলেকে আগামী ১০ আগস্ট প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত করা হবে। রাষ্ট্রীয় টেলিভিশনে একটি বিশেষ সম্প্রচারে তিনি বলেন, তিনি পদত্যাগ করবেন কারণ তার পদে থাকা দেশে অস্থিতিশীলতা সৃষ্টি করতে পারে। তবে তিনি ক্ষমতাসীন কম্বোডিয়ান পিপলস পার্টির নেতৃত্ব ধরে রাখবেন বলে ধারণা করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

হুনের জ্যেষ্ঠ পুত্র ৪৫ বছর বয়সী হুন মানেট দীর্ঘদিন ধরেই প্রধানমন্ত্রীর পদের জন্য প্রস্তুত ছিলেন। তিনি রয়্যাল কম্বোডিয়ান সেনাবাহিনীর একজন কমান্ডার ছিলেন।

গত রোববারের নির্বাচনে সিপিপির সঙ্গে অংশ নিয়েছিল আরও ১৭টি রাজনৈতিক দল। যদিও প্রধান বিরোধীদলকে নির্বাচনের আগে অযোগ্য ঘোষণা করা হয়।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: কম্বোডিয়াপ্রধানমন্ত্রীহুন সেন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: প্রতিনিধি।

ফেনীতে ঈদের পর ৪ দিন চট্টগ্রামমুখী দুই লেন বন্ধ থাকবে

মার্চ ১৯, ২০২৬

ঈদে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিতে যেসব ব্যবস্থা নিলো র‌্যাব

মার্চ ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

রিয়াদ বৈঠকে ইরান ইস্যুতে কড়া বার্তা মুসলিম দেশগুলোর

মার্চ ১৯, ২০২৬

প্রকাশ্যে আসতেই সাড়া ফেললো ‘চক্র ২’-এর ট্রেলার

মার্চ ১৯, ২০২৬

দ্য ইকোনমিস্ট’র ২৭ শতাংশ শেয়ার কিনলেন কানাডীয় শিল্পপতি স্টিফেন স্মিথ

মার্চ ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT