সংসদ ভবন এলাকা থেকে জিয়াউর রহমানের কবর অপসারণ এবং জিয়াউর রহমানের মরণোত্তর শাস্তিসহ সাত দফা দাবিতে মানববন্ধন করেছে ১৯৭৭ সালের অক্টোবরে সামরিক ট্রাইব্যুনালে বিচারের মুখোমুখি হওয়া সেনা ও বিমানবাহিনী সদস্যদের পরিবারগুলো। তাদের সব ধরনের সুযোগ সুবিধা ফিরিয়ে দিয়ে গুম করা কবরগুলো চিহ্নিত করার দাবিও জানিয়েছেন তারা।







