চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

    https://www.youtube.com/live/o6SJvPy15o4?si=NGcg3Is-DnwAnvmd

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রেমিকা সাবার অসুস্থতায় ছায়াসঙ্গী হৃতিক

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৪১ অপরাহ্ন ২৮, মার্চ ২০২৬
বিনোদন
A A

গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বলিউড সুপারস্টার হৃতিক রোশনের প্রেমিকা ও অভিনেত্রী সাবা আজাদ। গত দুই সপ্তাহ ধরে তিনি শয্যাশায়ী।

জানা গেছে, এক ভয়াবহ সংক্রমণের কারণে শারীরিক চরম দুর্বলতায় ভুগছেন এই তারকা। পরিস্থিতি এতটাই জটিল যে বর্তমানে তার উঠে বসার মতো শক্তিটুকুও নেই। নিজের এই কঠিন সময়কে জীবনের ‘সবচেয়ে খারাপ দিন’ বলে অভিহিত করেছেন সাবা।

সাবা আজাদ ‘সাইক্লোস্পোরা কায়েটানেনসিস’ নামক একটি সংক্রমণে আক্রান্ত হয়েছেন। এই অসুস্থতার কবলে পড়ে মাত্র দুই সপ্তাহে তার ওজন কমেছে ৪ কেজি।

সামাজিক মাধ্যমে নিজের বর্তমান অবস্থার ছবি প্রকাশ করে সাবা জানান, তিনি সব সময় বাইরের খাবার এড়িয়ে চলেন এবং নিজের পানির বোতল সাথে রাখেন। তবুও কীভাবে এই সংক্রমণ হলো, তা তিনি বুঝতে পারছেন না। সুস্থ থাকার জন্য নিয়মিত ব্যায়াম ও ভারী ওজন তোলার অভ্যাস থাকলেও এখন সামান্য একটি টুথপিক তোলার ক্ষমতাও হারিয়ে ফেলেছেন তিনি।

অসুস্থতার এই দিনগুলোতে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন সাবা। জানান, শাকসবজি বা সালাদ খাওয়ার আগে সেগুলো খুব ভালো করে ধুয়ে নেওয়া উচিত। কারণ সামান্য অসতর্কতা জীবনের জন্য ঝুঁকি হয়ে দাঁড়াতে পারে।

এই কঠিন সময়ে সার্বক্ষণিক সাবার পাশে রয়েছেন হৃতিক রোশন। প্রেমিকার দ্রুত সুস্থতায় এবং তার মুখে হাসি ফোটাতে নিয়মিত সময় দিচ্ছেন এই অভিনেতা। ২০২২ সাল থেকে হৃতিক ও সাবা প্রেমের সম্পর্কে রয়েছেন। রোশন পরিবারের বিভিন্ন পারিবারিক অনুষ্ঠানেও নিয়মিত সাবার উপস্থিতি দেখা যায়।- নিউজ ১৮

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: গুরুতর অসুস্থপ্রেমিকাবলিউড সুপারস্টারসাবা আজাদহৃতিক রোশন
শেয়ারTweetPin

সর্বশেষ

গ্রিস উপকূলে ১৮ বাংলাদেশির মৃত্যু

মার্চ ২৮, ২০২৬

ক্রীড়াবিদের জন্য ‘স্পোর্টস কার্ড’ আনছে সরকার

মার্চ ২৮, ২০২৬

শেখ হাসিনা জেনারেলদের সব শর্ত মানলেও খালেদা জিয়ার না

মার্চ ২৮, ২০২৬

অন্তর্বর্তী সরকারের ১৩৩টি অধ্যাদেশ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত রোববার

মার্চ ২৮, ২০২৬

প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবার নয়াপল্টনে তারেক রহমান

মার্চ ২৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT