চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘কৃষ ৪’ নিয়ে হৃদয়বিদারক তথ্য দিলেন হৃতিকের বাবা!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:০০ অপরাহ্ন ০৪, আগস্ট ২০২৩
বিনোদন
A A

গেল কয়েক বছর ধরেই আলোচনা চলছিল হৃতিক রোশান অভিনীত বহুল প্রতীক্ষিত সুপারহিরো ফ্র্যাঞ্চাইজির চতুর্থ কিস্তি ‘কৃষ ৪’ নিয়ে। তবে দর্শক-অনুরাগীদের মনে বেশ কয়েকবার আশা জাগানোর পরেও প্রায় অনিশ্চিত হয়ে পড়েছে জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজির ভবিষ্যৎ।

শুধু তাই নয় চলতি বছরের প্রথম দিকে ‘কৃষ ৪’ নিয়ে আলোচনাও শুরু হয়েছিল। সেসময় সংশ্লিষ্টদের তরফে জানানো হয়েছিল, প্রযুক্তিগত কারণে আটকে রয়েছে আসন্ন ছবিটি। তবে এবার জানা গেল প্রযুক্তিগত কারণে নয় বরং আর্থিক সংকটের জেরেই নাকি আটকে রয়েছে এই ছবি।

সম্প্রতি ‘কৃষ ৪’ সম্পর্কে হৃদয়বিদারক এক তথ্য জানিয়েছেন হৃতিকের বাবা ও পরিচালক রাকেশ রোশন। তিনি জানান, মূলত বাজেট সংকটের কারণেই নাকি ‘কৃষ ৪’ প্রজেক্ট নিয়ে এক পা এগিয়েও দুই পা পিছিয়ে আসছেন তারা।

রাকেশের কথায়, ‘‘ওটিটি প্লাটফর্মের এই যুগে এখনও পর্যাপ্ত পরিমাণ দর্শকেরা প্রেক্ষাগৃহে ফিরছেন না। এদিকে ‘কোই মিল গ্যায়া’, ‘কৃষ’ ও ‘কৃষ ৩’ এর বক্স অফিসের বিরাট সাফল্যের ধারা বজায় রাখতে হলে ‘কৃষ ৪’ ও বেশ বড় মাপেই বানাতে হবে।

তিনি আরো জানান, হলিউডের এক-একটা সুপারহিরো ছবির বাজেট থাকে ৫০০-৬০০ মিলিয়ন ডলার। সেখানে আমাদের ছবির সেই বাজেট ২০০-৩০০ কোটির বেশি নয়। তাহলে এই বাজেটে কীভাবে বড় মাপের ছবি তৈরি হবে! একই সঙ্গে বাচ্চারা আজকাল হলিউডের তৈরি সুপারহিরো মুভি গুলোর উপরই বেশি ঝুঁকছে। সেক্ষেত্রে তাদের প্রত্যাশা এখন অন্য লেভেলে।

রাকেশের আরও চিন্তা, বাজেটের কারণে যদি আমি ১০টার বদলে ৪টা অ্যাকশন দৃশ্যের শুটিংও করি, আর বাকি দৃশ্যগুলো ভিএফএক্স দিয়ে চালিয়ে দেই, তাহলেও তো ভিএফএক্সের গুণগত মানও তেমনই হতে হবে। এদিকে বলিউডে বর্তমান সময়ে বিগ বাজেটের ছবি প্রেক্ষাগৃহে মুক্তি পেলেও তেমন ভাল ব্যবসা করছে না বলে দাবি রাকেশের। ফলে সব দিকে বিচার না করে এখনই কোন সিদ্ধান্ত নেওয়া যাচ্ছে না বলেও জানান তিনি।

Reneta

সূত্র: বলিউড লাইফ

 

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কৃষ ৪বলিউডরাকেশরাকেশ রোশনসুপারহিরোহলিউডহৃতিকহৃতিক রোশান
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

টানা ৫ দিনের ছুটির সুযোগ!

এপ্রিল ৪, ২০২৬
ছবি: সংগৃহীত

৫ লাখ টন ডিজেল ও ২ কার্গো এলএনজি আমদানির অনুমোদন

এপ্রিল ৪, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত জেলা প্রশাসকদের বৈঠকে নানা দিকনির্দেশনা

এপ্রিল ৪, ২০২৬

প্রধানমন্ত্রীর বেসরকারি খাত বিষয়ক উপদেষ্টা পরিষদে আছেন যারা

এপ্রিল ৪, ২০২৬

তৃতীয় সপ্তাহেও প্রেক্ষাগৃহে হাউস ফুল প্রেশার কুকার

এপ্রিল ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT