চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তাপদাহে নিজেকে সুস্থ রাখবেন যেভাবে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:০৫ অপরাহ্ন ১০, মে ২০২৫
- সেমি লিড, লাইফস্টাইল
A A

চলে এসেছে গরমকাল, সেই সাথে শুরু হয়ে গেছে তীব্র তাপদাহ। এই গরমে সুস্থ থাকার জন্য সবাই নানান ধরনের উপায় বের করার চেষ্টা করছেন। প্রচণ্ড গরম সহ্য করতে না পেরে অসুস্থ হয়ে পড়ছেন অনেকেই।

অতিরিক্ত গরমের কারণে শরীরে দেখা দিচ্ছে নানা রকম সমস্যা। সূর্যের কড়া রোদে শরীরে পানিশূন্যতা দেখা দিচ্ছে। শরীর থেকে অতিরিক্ত পানি ঘাম হয়ে বের হয়ে যাওয়ায় নষ্ট হয়ে যাচ্ছে সোডিয়াম ও পটাশিয়ামের ভারসাম্য। অস্বাভাবিক এই গরমে হতে পারে হিটস্ট্রোকের মতো মারাত্মক সমস্যা।

এই গরমে যেভাবে আমরা নিজেদেরকে সহজে সুস্থ রাখতে পারি:

প্রচুর পানি পান করুন

এই গরমে সুস্থ থাকতে হলে প্রচুর পরিমাণে পানি পান করুন। পানির কোন বিকল্প নেই। প্রতিদিন ঘামের সাথে প্রচুর পানি ও লবণ আমাদের শরীর থেকে বের হয়ে যায়। আর তাই প্রতিদিন ৪ লিটার পানি অবশ্যই পান করুন।

মৌসুমি রসালো ফল খান

Reneta

প্রতিদিনের খাদ্য তালিকায় যোগ করুন প্রচুর রসালো ফল। রসালো ফল আপনার শরীরের পানির ঘাটতি পূরণে সাহায্য করার পাশাপাশি বিভিন্ন ভিটামিন, মিনারেল ও খনিজের অভাব দূর করবে। খাস ফুডে আপনারা পেয়ে যাবেন বিভিন্ন মৌসুমি ফল, প্রত্যন্ত দেশি-বিদেশি নানা রকম ফল সহ বিভিন্ন রকমের পাহাড়ি ফল।

প্রতিদিনের খাদ্য তালিকায় রাখুন সবজি

প্রতিদিনের খাদ্য তালিকায় অবশ্যই প্রচুর পরিমাণে সবজি রাখুন এবং তরকারিতে ঝোল রাখুন। এই সময় শরীর থেকে প্রচুর পানি বের হয় বলে শাকসবজি জাতীয় খাবারের কোন বিকল্প নেই।

পরিহার করুন চা, কফি

ব্ল্যাক টি, কফি শরীরকে অত্যন্ত শুষ্ক করে তোলে। যেহেতু গ্রীষ্মকালে আমরা প্রচুর ঘামি, সেহেতু শরীরের থেকে বেরিয়ে যায় প্রচুর পানি। তাই ব্ল্যাক টি বা কফি পান যথাসম্ভব কমিয়ে দিন। তবে প্রয়োজন এ আপনারা খাস ফুডের গ্রীন টি পান করতে পারেন যা আপনাকে এই গরমেও রাখবে সতেজ।

শরবত 

গরমে সুস্থ থাকার জন্য নিয়মিত পান করুন লেবুর শরবত কিংবা বেলের শরবত। সম্ভব হলে ডাবের পানি পান করুন। লেবুতে আছে ভিটামিন সি। বেলে আছে ভিটামিন, মিনারেল, শর্করা। ডাবের পানিতে আছে আয়োডিন, ক্যালসিয়াম, পটাসিয়াম, আয়রন ইত্যাদি। এ জাতীয় পানীয় শরীরকে করবে সতেজ ও ঠান্ডা এবং শরীরে ভিটামিন, আয়োডিন-এর অভাব দূর করে শরীরের কর্মক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করে। এছাড়াও আপনারা খাস ফুডের বিভিন্ন হারবাল উপাদানের শরবত খেতে পারেন। যেমনঃ তালমিছরি, আদা গুঁড়া, ইসবগুলের ভুষি, চিরতা গুঁড়া ইত্যাদি। এসব আপনার পানি শূন্যতার পাশাপাশি আপনাকে সুস্থতার যোগান দিবে।

নিয়মিত ব্যবহার করুন ছাতা

বাহিরে যাওয়ার সময় অবশ্যই ছাতা ব্যবহার করুন। সূর্যের অতি বেগুনি রশ্মি আমাদের ত্বকের জন্য খুবই ক্ষতিকর। স্কিন ক্যান্সার-এর অন্যতম কারণ এই অতি বেগুনি রশ্মি। এছাড়াও অতিরিক্ত তাপমাত্রার জন্য অজ্ঞান হয়ে যাওয়া এমনকি হিট স্ট্রোকও হয়ে থাকে। তাই নিয়মিত ব্যবহার করুন ছাতা।

হালকা ব্যায়াম হোক নিত্যদিনের সঙ্গী

প্রতিদিন সকালে হালকা ব্যায়াম করুন। ব্যায়াম দেহ ও মনকে চাঙা করে, সতেজ রাখে, কর্মক্ষমতা বৃদ্ধি করে, শরীরে শক্তি বৃদ্ধি করে, হজম ক্ষমতা বৃদ্ধি করে ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।

পরিধান করুন হালকা রঙের সুতি ও ঢিলেঢালা পোশাক

গরমে সুস্থ থাকার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আরামদায়ক পোশাক পরিধান করা। এই গরমে পরিধান করুন সুতি জাতীয় কাপড়ের পোশাক এবং পোশাকটি ঢিলেঢালা পরিধান করার চেষ্টা করুন। এই প্রচন্ড গরমে সুস্থতা বজায় রাখতে ব্যবহার করুন হালকা রঙের পোশাক।

এইসব সামান্য কিছু নিয়ম মেনে চললে নিজে যেমন সুস্থ থাকা যায় ঠিক তেমনি পরিবারের অন্যান্য সদস্যদেরও সুস্থ রাখা সম্ভব। তাই এই প্রচন্ড গরমে সুস্থতা বজায় রাখতে কিছু নিয়ম মেনে চলুন।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: গরমতাপদাহসুস্থতা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

শেষ হচ্ছে একুশে বইমেলা

মার্চ ১৪, ২০২৬

বিশ্বকাপ ব্যর্থতায় বাবর-সালমানদের জরিমানা নিয়ে মুখ খুলল পিসিবি

মার্চ ১৪, ২০২৬

১১২ নারী ক্রিকেটার নিয়ে বিসিবি আয়োজন করছে উইমেন্স কাপ

মার্চ ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

দ্রুত শুরু হবে তিস্তা মহাপরিকল্পনার কাজ: ত্রাণমন্ত্রী

মার্চ ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

‘সংবিধান সংস্কার পরিষদ নিয়ে সরকারের মনোভাব জানতে চাওয়া হবে’

মার্চ ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT