চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গাজীপুরে ‘মার্চ ফর গাজা’র মিছিল শেষে হোটেল-গার্মেন্টস-মিষ্টির দোকানে হামলা

ফজলুল হক মোড়লফজলুল হক মোড়ল
১০:৩৩ অপরাহ্ন ১২, এপ্রিল ২০২৫
- সেমি লিড, গাজীপুর, জনপদ
A A

ইসরায়েলি পণ্য বর্জনের দাবি জানিয়ে গাজীপুরে বিভিন্ন এলাকায় ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাংচুরের ঘটনা ঘঠেছে। এসময় হোটেল, মিষ্টির দোকান ছাড়াও কোনাবাড়ী ও কাশিমপুরে কয়েকটি পোশাক কারখানায় হামলা চালিয়েছে বিক্ষোভকারীরা।

শনিবার (১২ এপ্রিল) ‘মার্চ ফর গাজা’ এর প্রতি সংহতি জানিয়ে কোনাবাড়ী, কাশিমপুর, কালিয়াকৈর, টঙ্গী, বোর্ড বাজারসহ বিভিন্ন এলাকায় বিক্ষোভ করে হাজার হাজার পোশাকশ্রমিক।

সকালে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক ও ঢাকা ময়মনসিংহ মহাসড়কে শান্তি পূর্ণ মিছিল করলেও বিকেলে কোনাবাড়ী এলাকায় স্ট্যান্ডার্ড স্টিচেস ওভেন লিমিটেড, কনকর্ড নিটিং এন্ড ডাইং ইন্ডাস্ট্রিজ লিমিটেড এবং কাশিমপুরে ডিবিএল গ্রুপের মাইমুন ও মতিন গার্মেন্টস খোলা রাখায় ইসরায়েলি আগ্রাসান বিরোধী মিছিল থেকে হামলা ও ভাংচুর চালানো হয় বলে অভিযোগ পাওয়া গেছে।

এছাড়া কোনাবাড়ীতে বাটা শো-রুম, আজওয়া, পিৎজ্জা হল, এপেক্স, স্বপ্ন সুপার সফ, বিউটি সুইট মিটসহ প্রায় ১৫ থেকে ২০টি দোকানে হামালা ও ভাংচুর চালানো হয়। পরে বিক্ষুব্ধ শ্রমিকরা কোনাবাড়ীতে আবাসিক হোটেল রেইনবো ও মুনে হামলা ও ভাংচুর চালায়। এসময় রেইনবো হোটেল থেকে পিছন দরজা দিয়ে কয়েকজন যৌনকর্মী দৌড়ে পালিয়ে যায়। পালানোর সময় একজন যৌনকর্মীকে বিক্ষুব্ধ জনতা আটক করে বেদম মারপিট করে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

অপরদিকে বিক্ষিপ্ত জনতা মুন হোটেল থেকে আসবাবপত্র বের করে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে আগুন ধরিয়ে দেয়। আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো কোনাবাড়ীতে।

Reneta

স্ট্যান্ডার্ড স্টিচেস ওভেন লিমিটেড এর এডমিন ম্যানেজার ইউসুফ আলী মোবাইলফোনে জানান, বিকেলে বহিরাগত শ্রমিকরা এসে কারখানায় হামালা চালায়। বিস্তারিত জানার চেষ্টা করলে তিনি মিটিংয়ে আছি বলে ফোন কেটে দেন।

কাশিমপুরে ডিবিএল গ্রুপের এইচ আর জিএম মো. নাইমুর রহমান বলেন, বিকেল সাড়ে ৩টার দিকে কিছু শ্রমিক দুই নং গেটে এসে বিশৃঙ্খলা সৃষ্টি করে। পরে তারা বড় একটি মিছিল নিয়ে এসে কারখানার ভিতরে প্রবেশের চেষ্টা করলে ছুটি ঘোষণা করা হয়।

তিনি বলেন, আমাদের মতিন স্পিং মিলস এবং জিতার মোড়ে মাইমুন লিমেটেড এ হামালা ও ভাংচুর চালানো হয়।

গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ী জোনের সহকারী পুলিশ কমিশনার আবু মোহাম্মদ নাসের আল আমিন বলেন, বিকেলে কোনাবাড়ী ও কাশিমপুরে ইসরায়েলি আগ্রাসান বিরোধী মিছিল থেকে বিক্ষুব্ধ শ্রমিকরা কয়েকটি কারখানায় ইটপাটকেল নিক্ষেপ করে। কোনাবাড়ীতে ইসরায়েলি পণ্য বয়কটের দাবি জানিয়ে বেশ কিছু দোকান পাট ও শফিংমলে হামলা ও ভাংচুর চালায় বিক্ষুব্ধ শ্রমিকরা।

এসময় ঢাকা টাঙ্গাইল মহাসড়কে প্রায় দুই ঘণ্টা যানচলাচল বন্ধ থাকে। পরে সেনাবাহিনী ও পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনলে যানচলাচল স্বাভাবিক হয়।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ইসরায়েলি পণ্যইসরায়েলি পণ্য বর্জনের দাবিকারখানায় হামলামার্চ ফর গাজাহামলা
শেয়ারTweetPin

সর্বশেষ

মুক্তি পেয়েই যত রেকর্ড গড়লো ‘ধুরন্ধর ২’!

মার্চ ২১, ২০২৬

উৎসব-আনন্দ-উদ্দীপনায় পবিত্র ঈদুল ফিতর উদযাপিত

মার্চ ২১, ২০২৬

টেলিফোনে সাংবাদিক আনিস আলমগীরের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

মার্চ ২১, ২০২৬

আন্তর্জাতিক জুডো চ্যাম্পিয়নশিপে তিন পদক জিতেছে বাংলাদেশ

মার্চ ২১, ২০২৬

৯ মাস পর ঘোড়াশাল বিদ্যুৎ কেন্দ্রে উৎপাদন শুরু

মার্চ ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT