চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শুক্রবারের আগে জিম্মিদের মুক্তি দেওয়া সম্ভব নয়: ইসরায়েল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:০৭ পূর্বাহ্ন ২৩, নভেম্বর ২০২৩
আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A

আজ থেকে গাজায় চারদিন ইসরায়েলি হামলা বন্ধ রাখার কথা থাকলেও ফিলিস্তিনের গাজা উপত্যকায় কাল শুক্রবারের আগে যুদ্ধবিরতি এবং জিম্মিদের মুক্তি কার্যকর করবে না বলে জানিয়েছে ইসরায়েল।

আজ ২৩ নভেম্বর বৃহস্পতিবার বিবিসি জানিয়েছে, শুক্রবারের আগে কোন জিম্মিকে মুক্তি দেওয়া হবে না বলে নিশ্চিত করেছে ইসরায়েল। দেশটির জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান জাচি হ্যানেগবি বলেছেন, শুক্রবারের আগে ইসরায়েলি জিম্মিদের হামাস মুক্তি দেবে না।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর কার্যালয় থেকে প্রকাশিত একটি বিবৃতিতে বলা হয়, আমাদের জিম্মিদের মুক্তির জন্য আলোচনা এগিয়ে চলেছে এবং তা অব্যাহত রয়েছে। এখনো সম্পূর্ণ সমাধান মেলেনি। তবে শুক্রবার কিছু পণবন্দির মুক্তি হতে পারে।

গত রাতে ঘোষণা করা হয় গাজায় বন্দী ৫০ জন জিম্মিদের বিনিময়ের জন্য ইসরায়েল এবং হামাস ৪ দিনের যুদ্ধবিরতির একটি চুক্তিতে পৌঁছেছে। এই সময় ইসরায়েলি কারাগারে বন্দী ১৫০ ফিলিস্তিনি নারী ও শিশুকে মুক্তি দেওয়া হবে এবং গাজায় মানবিক সহায়তা পাঠানো হবে।

হামাস আজ থেকে এই বিরতি কার্যকর হওয়ার কথা ঘোষণা করলেও দুই পক্ষের আলোচনায় এটি পিছিয়ে যায়। যুদ্ধবিরতি হতে এত সময় কেন লাগছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য দেওয়া হয়নি। এমনকি হামাসের পক্ষ থেকেও কোন বিবৃতি দেওয়া হয়নি এই বিষয়ে।

Jui  Banner Campaign
ট্যাগ: ইসরায়েলগাজাজাচি হ্যানেগবিজিম্মি মুক্তিফিলিস্তিনযুদ্ধবিরতি
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ইরান ইস্যুতে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, আলোচনা চালু থাকবে: ট্রাম্প

ফেব্রুয়ারি ১২, ২০২৬

ভ্যালেন্টাইন সপ্তাহে ‘হাগ ডে’: আলিঙ্গনের ভাষায় ভালোবাসার প্রকাশ

ফেব্রুয়ারি ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: ভোট গ্রহণ শুরু

ফেব্রুয়ারি ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

নির্বাচনের পর যে যে পেশায় ফিরছেন উপদেষ্টারা!

ফেব্রুয়ারি ১২, ২০২৬
প্রতিনিধির পাঠানো ছবি

জিলাপির টোকেন বিতরণকালে জামায়াতের তিন কর্মী আটক

ফেব্রুয়ারি ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT