চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতে চেন্নাইগামী রেল দুর্ঘটনায় মৃতের সংখ্যা বাড়ছে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:১৮ পূর্বাহ্ন ০৩, জুন ২০২৩
আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A

ভারতের ওড়িশায় ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বাড়ছে। এখন পর্যন্ত মৃতের সংখ্যা কমপক্ষে ৫০ জন ছাড়িয়েছে বলে জানিয়েছে হিন্দুস্তান টাইমস। এ ঘটনায় ৩০০ জনকে উদ্ধার করে  হাসপাতালে নেওয়া হয়েছে। আরও অন্তত ৬০০-৭০০ জন ট্রেনের ভিতর আটকা পড়ে আছে বলে জানাচ্ছে ভারতীয় সংবাদমাধ্যম।

এ দুর্ঘটনায় ভারতীয় যাত্রীদের পাশাপাশি চিকিৎসার উদ্দেশে চেন্নাইগামী বাংলাদেশিদের হতাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, আজ দুপুর ৩টা ১৫ মিনিটে শালিমার স্টেশন থেকে চেন্নাইয়ের উদ্দেশে ছেড়ে যায় করমণ্ডল এক্সপ্রেস ট্রেনটি। সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ ট্রেনটি বালেশ্বরে পৌঁছে। এর পরেই বাহানগা বাজারের কাছে দুর্ঘটনার কবলে পড়ে ২৩টি বগি সম্বলিত ট্রেনটি।

স্থানীয়রা জানায়, করমণ্ডল এক্সপ্রেস ট্রেনটির সাথে একটি মালবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এর ফলে করমণ্ডল এক্সপ্রেস ট্রেনটির প্রায় সকল কামরা লাইনচ্যুত হয়ে ছিটকে পড়ে। দুর্ঘটনা এতটাই মারাত্মক ছিল যে, করমণ্ডল এক্সপ্রেস ট্রেনটির ইঞ্জিনরুম মালবাহী ট্রেনের উপরে উঠে গেছে।

দুর্ঘটনাটি সিগনালে ত্রুটির কারণে নাকি চালকের ভুলে ঘটেছে তা এখনও নিশ্চিত নয়।

ট্রেনের যাত্রীদের খবর নেওয়ার জন্য হটলাইন নাম্বার দিয়েছে ভারতীয় রেল কর্তৃপক্ষ। হাওড়া স্টেশনের জন্য হেল্পলাইন নম্বর— ০৩৩-২৬৩৮২২১৭। খড়্গপুর স্টেশনের জন্য হেল্পলাইন নম্বর— ৮৯৭২০৭৩৯২৫, ৯৩৩২৩৯২৩৩৯। বালেশ্বর স্টেশনের জন্য হেল্পলাইন নম্বর— ৮২৪৯৫৯১৫৫৯ এবং ৭৯৭৮৪১৮৩২২ এবং শালিমার স্টেশনের জন্য হেল্পলাইন নম্বর— ৯৯০৩৩৭০৭৪৬।

Jui  Banner Campaign
ট্যাগ: ওড়িশাকরমণ্ডল এক্সপ্রেসভারত
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বিএনপি থেকে মঞ্জুরুল আহসান মুন্সীকে বহিষ্কার

ফেব্রুয়ারি ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

গোপালগঞ্জে জেলা প্রশাসকের বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণ

ফেব্রুয়ারি ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালে বন্যাদুর্গতদের পাশে পর্তুগাল বাংলা প্রেস ক্লাব

ফেব্রুয়ারি ১০, ২০২৬

যাদের নিয়ে রাইজিং এশিয়া কাপ খেলতে যাচ্ছে বাংলাদেশ

ফেব্রুয়ারি ১০, ২০২৬

নির্বাচন বানচালের অপচেষ্টা ঠেকাতে তৎপর আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী

ফেব্রুয়ারি ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT