চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এবার ওটিটিতে মাহফুজের রোমাঞ্চকর যাত্রা!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:০১ অপরাহ্ন ১৬, সেপ্টেম্বর ২০২৩
বিনোদন
A A

শহরের বড় ব্যবসায়ী এবং রাজনীতিবিদ আনিস আহমেদ হঠাৎ উধাও হন। প্রভাবশালী এই ব্যক্তি নিজেকে বন্দী অবস্থায় আবিষ্কার করেন পরিত্যক্ত ঘরে। কে, কেন বা কী কারণে তাকে বন্দী করেছে তার কোন হদিস পায় না! এদিকে তাকে খুঁজে না পাওয়ায় শহরজুড়ে চাঞ্চল্যকর পরিবেশের সৃষ্টি হয়।

এমনই এক সাসপেন্স, ড্রামা, ষড়যন্ত্র এবং রোমাঞ্চকর যাত্রার মধ্য দর্শক খুঁজে পাবেন নতুন একটি গল্প। যে গল্পে নির্মিত হয়েছে শাফায়েত মনসুর রানা’র ওয়েব সিরিজ অদৃশ্য। সিরিজটি স্বনামধন্য এই নির্মাতার ওটিটিতে অভিষেক হতে যাচ্ছে।

৫ অক্টোবর থেকে ‘অদৃশ্য’ ওয়েব সিরিজটি দেখা যাবে শুধুমাত্র হইচই’র পর্দায়। এতে আনিস আহমেদের চরিত্রে দেখা যাবে মাহফুজ আহমেদকে এবং তার স্ত্রীর চরিত্রে অভিনয় করছেন অপি করিম।

বরাবরই দর্শকদের কাছে বহুমুখী চরিত্রে অভিনয়ের অসামান্য প্রতিভার জন্য মাহফুজ আহমেদ ব্যাপকভাবে সমাদৃত। নতুন এই চরিত্র প্রসঙ্গে তিনি বলেন, “স্ক্রিপ্ট পড়েই আমি রাজি হয়ে গিয়েছিলাম ওটিটিতে এটি আমার প্রথম কাজ, তাই দর্শকদের কেমন লাগলো তা জানার জন্য অপেক্ষায় আছি।’

জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত অভিনেত্রী অপি করিম অভিনয় করছেন মাহফুজ আহমেদের স্ত্রী রিজওয়ানা আহমেদের চরিত্রে। চরিত্রে অভিনয় প্রসঙ্গে অপি করিম বলেন, শাফায়েত মনসুর রানার সঙ্গে কাজ করে খুব ভালো লেগেছে। ‘ঢাকা মেট্রো’ ওয়েব সিরিজের পর আবারও ওটিটি-তে আমি কাজ করলাম আর মাহফুজ আহমেদের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে পারাটা সবসময়ই আনন্দের।

আলফা আই প্রযোজিত সিরিজিটির পরিচালক শাফায়েত মনসুর রানা। তিনি বলেন, এটি পরিচালনার অভিজ্ঞতা সত্যি আনন্দদায়ক। বিশেষ করে অপি আপা ও মাহফুজ ভাইয়ের সহযোগিতা ছাড়া এটা পসিবল ছিলো না। তাদের দুইজনের চরিত্রের অসাধারণ কম্বিনেশন এবং তাদের পারফর্মেন্স সত্যিই অবিস্মরণীয়। আমি আমার সর্বোচ্চটুকু ঢেলে দিয়েছি এই সিরিজটির পেছনে আশা করছি দর্শকরা ভালোভাবে সিরিজটিকে গ্রহণ করবে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অপি করিমওয়েব ফিল্মওয়েব সিরিজমাহফুজ আহমেদলিড বিনোদনসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

এবার টিভি প্রিমিয়ারে নিশোর ‘দাগি’!

মার্চ ২২, ২০২৬

ভাসমান ড্রাম সেতু ভেঙে ৫ শিশুর মৃত্যু, নিখোঁজ ২ শিশু

মার্চ ২১, ২০২৬

মুক্তি পেয়েই যত রেকর্ড গড়লো ‘ধুরন্ধর ২’!

মার্চ ২১, ২০২৬

উৎসব-আনন্দ-উদ্দীপনায় পবিত্র ঈদুল ফিতর উদযাপিত

মার্চ ২১, ২০২৬

টেলিফোনে সাংবাদিক আনিস আলমগীরের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

মার্চ ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT