চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হইচইয়ে নতুন ৮টি বাংলা কন্টেন্টের ঘোষণা, কারা থাকছেন?

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৫৫ অপরাহ্ন ১৮, জানুয়ারি ২০২৩
বিনোদন
A A

দিনকে দিন বাংলাদেশের দর্শকদের জন্য অন্যতম প্লাটফর্ম হয়ে উঠছে হইচই। গেল বছর হইচইতে দৌড়, সাবরিনা, কাইজার, বোধ এবং কারাগারের মত ম্যাসিভ হিট কন্টেন্ট রিলিজ হয়। যা শুধু বাংলাদেশ নয়, ভারতীয় দর্শকদের কাছে তুমুল সাড়া ফেলেছে।

সেই ধারাবাহিকতায় ২০২৩ সালেও বড় ঘোষণা দিলো প্লাটফর্মটি। এবছর আরও বেশি দর্শকপ্রিয় কন্টেন্টের প্রতিশ্রুতির কথা জানিয়েছে প্লাটফর্ম কর্তৃপক্ষ। হইচই এর দর্শকদের কাছে তুমুল জনপ্রিয় নির্মাতা তানিম নূর, সৈয়দ আহমেদ শাওকী, আশফাক নিপুণ ও কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায় তাদের নতুন কনটেন্ট নিয়ে আসছেন।

এর পাশাপাশি হইচই ক্যাটালগে যুক্ত হচ্ছে সানী সানোয়ার– ফয়সাল আহমেদ, অনম বিশ্বাস, সাফায়েত মনসুর রানা, তানিম রহমান অংশু-দের মত জনপ্রিয় এবং পরীক্ষিত নির্মাতাদের নির্মিত কনটেন্ট।

অরিজিনাল সিরিজগুলোর নাম হলো- মিশন হান্টডাউন, অ্যা কমন ম্যান,বুকের মধ্যে আগুন, রঙ্গিলা কিতাব, কাইজার লেভেল টু, মহানগর ২, অদৃশ্য এবং ডেল্টা ২০৫১।

২০২৩ সালে হইচই এ প্রথমবারের মত কাজ করছেন বিদ্যা সিনহা সাহা মীম এবং জিয়াউল ফারুক অপূর্ব। ফিরতে দেখা যাবে আজমেরী হক বাঁধন এবং মোশাররফ করিমকে। এক সংবাদ বিবৃতিতে এমনটাই জানিয়েছে হইচই।

হইচই এর সহ-প্রতিষ্ঠাতা বিষ্ণু কান্ত মোহতা বলেন, আমরা অত্যন্ত গর্বিত যে মাত্র পাঁচ বছরের মধ্যেই আমরা ভাষা-ভিত্তিক ওটিটি প্ল্যাটফর্ম গুলোর মধ্যে শীর্ষস্থানীয় হতে পেরেছি। এই স্বল্প সময়ের মধ্যে আমরা বাংলাদেশ থেকে নির্মাণ করা ম্যাসিভ হিট সিরিজ সহ ১৩০ টির বেশি অরিজিনাল সিরিজ রিলিজ করেছি ।

Reneta

তিনি বলেন, আমরা বাংলাদেশে যাত্রা শুরু করি ২০১৯ সালে যখন ওটিটি সম্পর্কে পরিষ্কার কোন ধারণা এখানে ছিল না। কিন্তু আমরা দেখেছি যে এদেশ থেকে চমৎকার কনটেন্ট তৈরি হচ্ছে। আমরা জানতাম এদেশের বাজারে আমাদের আসতে হবে। এদেশে কাজ শুরু করার পর আমরা দারুণ কিছু কনটেন্ট নির্মাণ করেছি যা বিশ্বব্যাপী সমাদৃত এবং প্রশংসিত হয়েছে। আমাদের এই সমৃদ্ধির পেছনের মূল কারিগর আমাদের সাবস্ক্রাইবাররা। তারা যেভাবে আমাদের ভালবাসায় সিক্ত করেছেন তাতে আমরা কৃতজ্ঞ। একারণে আমরা এদেশ থেকে আরও আটটি নতুন কনটেন্ট রিলিজ করছি এবং এর সংখ্যা ভবিষ্যতে আরও বাড়বে।

হইচই বাংলাদেশ এর প্রতিষ্ঠার পর থেকে এদেশ থেকে নির্মিত কনটেন্ট এবং প্রতিষ্ঠানটির উত্তরোত্তর সমৃদ্ধি উদযাপনের উদ্দেশ্যে হইচই মিট ২০২৩ এর আয়োজন করা হচ্ছে। বাংলাদেশে এখন ওটিটি কালচার গড়ে উঠছে এবং বিশ্বব্যাপী দর্শক বাংলাদেশের কনটেন্ট দেখতে পাচ্ছে।

এ বিষয়ে হইচই বাংলাদেশের দেশীয় অধিকর্তা সাকিব আর খান বলেন, হইচই বাংলাদেশ ২০১৯ সালে ঢাকা মেট্রো সিরিজটি রিলিজের মাধ্যমে যাত্রা শুরু করে। এরপর আমরা আরও ১০টি সিরিজ রিলিজ করেছি যা বিশ্ব জুড়ে সমাদৃত হয়েছে। একটি ব্র্যান্ড হিসেবে হইচই এর লক্ষ্য সারা পৃথিবীতে বাংলা ভাষায় কথা বলা মানুষের কাছে তাঁদের নিজের ভাষায় মানসম্মত বিনোদন পৌঁছে দেয়া। দর্শকদের জন্য হইচই সহজলভ্য করার জন্য আমরা ইতিমধ্যে গ্রামীণফোন, রবি এবং বাংলালিঙ্ক এর সাথে একাত্ম হয়েছি। পাশাপাশি আমরা দর্শকদের জন্য পছন্দসই কনটেন্ট নির্মাণের উদ্দেশ্যে বাংলাদেশের খ্যাতিমান নির্মাতা এবং অভিনয়শিল্পীদের সাথে কাজ করছি। আমরা এ বছর আটটি কনটেন্টের ঘোষণা দিচ্ছি এবং ভবিষ্যতে এর সংখ্যা আরও বাড়বে।

Jui  Banner Campaign
ট্যাগ: বুকের মধ্যে আগুনমহানগর ২মিশন হান্টডাউনলিড বিনোদনসিনেমাসিরিজহইচই
শেয়ারTweetPin

সর্বশেষ

আল-ইত্তিহাদ ছেড়ে আল-হিলালে গেলেন বেনজেমা

ফেব্রুয়ারি ৩, ২০২৬

বাংলাদেশের সাথে সংহতি পাকিস্তানের ‘নাটক’ ছাড়া কিছুই নয়

ফেব্রুয়ারি ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ার উপকূলে পরিবারকে বাঁচাতে এক কিশোরের ঘণ্টার পর ঘণ্টা সাঁতার

ফেব্রুয়ারি ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

মোদির সঙ্গে ফোনালাপের পর ভারতের শুল্ক কমানোর ঘোষণা ট্রাম্পের

ফেব্রুয়ারি ৩, ২০২৬

দেশের ৪ বেসরকারি কলেজের নাম পরিবর্তন

ফেব্রুয়ারি ৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT