গাজায় হাসপাতালের অ্যাম্বুলেন্সে ইসরাইলী বিমান হামলায় কমপক্ষে ১৫জন নিহত হয়েছেন। এছাড়া স্কুলসহ বিভিন্ন স্থানে এমনকি আশ্রয়ের খোঁজে যাওয়ার পথে হামলায় বহু হতাহতের ঘটনা ঘটেছে। জাতিসংঘ জানিয়েছে, তাদের আশ্রয়কেন্দ্রেও হামলা হচ্ছে। প্রথমবারের মতো প্রকাশ্যে ইসরাইলের বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়েছেন হিজবুল্লাহ প্রধান। গাজায় বেসামরিক নাগরিকদের উপর হত্যাযজ্ঞ চালানোয় ইসরাইলী বাহিনীর সাথে লড়াই চালিয়ে যাচ্ছে হামাস।







