চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ক্যানসারের তৃতীয় স্টেজে অভিনেত্রী হিনা খান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:২১ অপরাহ্ন ২৮, জুন ২০২৪
বিনোদন
A A

ক্যানসারে আক্রান্ত হিন্দি সিনেমা ও ছোটপর্দার অন্যতম জনপ্রিয় মুখ হিনা খান। সম্প্রতি তার ব্রেস্ট ক্যানসার শনাক্ত হয়েছে। এরই মধ্যে চিকিৎসা শুরু হয়েছে বলে জানিয়েছেন হিনা খান নিজেই।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় গুঞ্জন চাউর হয়, ক্যানসারে আক্রান্ত হয়েছেন হিনা খান। কিন্তু এ বিষয়ে নীরব ছিলেন তিনি। শেষমেশ শুক্রবার (২৮ জুন) ইনস্টাগ্রাম পোস্টে গুঞ্জনকে ‘সত্য’ বলে জানান হিনা।

ইনস্টাগ্রাম পোস্টে হিনা লিখেছেন, ‘চলমান গুঞ্জন আমার নজরে পড়েছে। যারা আমার ভক্ত, যারা আমাকে ভালোবাসেন সবার সঙ্গে একটি গুরুত্বপূর্ণ খবর ভাগ করে নিচ্ছি। আমার ব্রেস্ট ক্যানসার শনাক্ত হয়েছে, এখন স্টেজ থ্রিতে রয়েছে। চ্যালেঞ্জিং একটি রোগ শনাক্ত হওয়ার পরও বলছি, আমি ভালো আছি। ক্যানসার মুক্ত হওয়ার বিষয়ে আমি আত্মবিশ্বাসী। এরইমধ্যে আমার চিকিৎসা শুরু হয়েছে। ক্যানসার মুক্ত হওয়ার জন্য যা যা করণীয় তা করার জন্যও আমি প্রস্তুত। আপনাদের প্রতি সম্মান জানিয়ে বলছি, এই সময়ে আমার প্রাইভেসি রক্ষায় সহযোগিতা করুন। আমার জন্য দোয়া করবেন।’

তবে কোন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন সে বিষয়ে কিছু জানাননি হিনা খান। ভারতের একজন চিকিৎসক এক টুইটে জানিয়েছেন, মুম্বাইয়ের কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন হিনা খান।

২০০৮ সালে ‘ইয়ে রিশতা ক্যায়া কেহলাতা হ্যায়’ ধারাবাহিকের মাধ্যমে অভিনয়ে নাম লেখান। পরবর্তীতে চলচ্চিত্রে অভিনয় শুরু করেন। মূলত টিভি নাটকে পা রেখেই খ্যাতি কুড়ান ৩৬ বছর বয়সি এই অভিনেত্রী।- বলিউড হাঙ্গামা 

 

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অভিনেত্রীক্যানসারবলিউডসিনেমাহিনা খান
শেয়ারTweetPin

সর্বশেষ

বেইলি রোডে আগুন: ভেতরে গ্রাহক, বাইরে তালা!

এপ্রিল ৩, ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এসব সিদ্ধান্ত হয়। বৃহস্পতিবার রাতে সংসদ সচিবালয়ের মন্ত্রিপরিষদ কক্ষেছবি: প্রধানমন্ত্রীর দপ্তরের ফেসবুক পেজ

অফিসের সময় কমল, দোকানপাট বন্ধ সন্ধ্যা ৬টায়

এপ্রিল ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

জ্বালানি পরিস্থিতিসহ নানা বিষয়ে মন্ত্রীদের নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক

এপ্রিল ৩, ২০২৬

পদক্ষেপ স্কুল অ্যান্ড কলেজে ভিন্নধর্মী মিনা মেলার আয়োজন

এপ্রিল ৩, ২০২৬

৮ মে বসছে বাইফার পঞ্চম আসর

এপ্রিল ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT