সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতে কিছু পরিমাণ ইলিশ পাঠানো হবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার।
আজ (১৭ ফেব্রুয়ারি) সোমবার রাজধানীতে সচিবালয়ে মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে তিনি বলেন, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতে কিছু পরিমাণ ইলিশ পাঠানো হবে। পুজার সময় ভারতে ইলিশ পাঠানো হবে কি না পরে সিদ্ধান্ত নেয়া হবে।
১৫ এপ্রিল থেকে ১১ জুন ৫৮ দিন বঙ্গোপসাগরে ইলিশ ধরা নিষিদ্ধ করা হয়েছে উল্লেখ করে মৎস্য উপদেষ্টা আরও বলেন, এবার হাওড়েও ১৫ মে থেকে ১৪ জুন পর্যন্ত মাছ ধরা নিষিদ্ধ রাখার কথা ভাবা হচ্ছে।








