তথ্য কমিশনার নিয়োগের ক্ষেত্রে কী পদক্ষেপ নেয়া হয়েছে, তা আগামী ২ নভেম্বরের মধ্যে জানাতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
সেই সাথে তথ্য অধিকার আইন অনুযায়ী তথ্য কমিশনার নিয়োগ না হওয়া প্রশ্নে রুল জারি করেছেন আদালত।
রোববার ( ৩১ আগস্ট) আজকের পত্রিকার সাংবাদিক অরুপ কুমার রায়ের করা এক রিটের শুনানি শেষে বিচারপতি কাজি জিনাত হক ও বিচারপতি আইনুন নাহার সিদ্দিকার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুলসহ এই আদেশ দেন।
আদালতে রিটের পক্ষে ছিলেন ব্যারিস্টার সারাহ হোসেন, ব্যারিস্টার নিশাত মাহমুদ ও ব্যারিস্টার রুহি নাজ।
উল্লেখ্য যে, ২০২৪ সালের ৫ সেপ্টেম্বর থেকে দেশে কোন তথ্য কমিশনার নেই বলে জানান আইনজীবী। এমন প্রেক্ষাপটে রিটকারি কয়েকটি অভিযোগ নিষ্পত্তির অপেক্ষায় আটকে থাকায় তিনি রিটটি করেন।








