জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় জুবাইদা রহমানকে আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত জামিন দিয়েছেন হাইকোর্ট। তার জরিমানা স্থগিত করার পাশাপাশি নিম্ন আদালতের নথি তলব করা হয়েছে। দ্রুত আপিল শুনানির উদ্যোগ নেওয়ার জানিয়ে আইনজীবীরা বলেছেন, রাজনৈতিক ভাবে হেয় করতে এই মামলা হয়েছে। মূল আপিল নিষ্পত্তির মাধ্যমে জুবাইদা রহমানের সাথে তারেক রহমানও খালাস পাবেন বলে তাদের আশা।







