ভারতের রাজধানী নয়াদিল্লিতে একটি গাড়িতে বিস্ফোরণে নয় জন নিহত ও ২০ জন আহত হয়েছে। লাল কেল্লা মেট্রো স্টেশনের কাছে সিগন্যালে দাঁড়ানো গাড়ীতে এই বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণ এবং আগুনের তীব্রতায় পাশে থাকা অন্তত ২২টি গাড়ী ক্ষতিগ্রস্ত হয় বলে জানিয়েছে দিল্লি পুলিশ। বিস্ফোরণের কারণ সম্পর্কে পুলিশ স্পষ্ট কিছু না জানালেও ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, তদন্তের বিস্তারিত জনসমক্ষে প্রকাশ করা হবে। আর ক্ষতিগ্রস্তদের পাশে থাকার কথা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিস্ফোরণের পর কলকাতা, মুম্বাই সহ ভারতের বড় শহরগুলোতে হাই এলার্ট জারি করা হয়েছে।







