বাংলাদেশ

প্রার্থিতা ফিরে পেয়েছেন হিরো আলম

হিরো আলম সাংবাদিকদের সাথে কথা বলছেন, বেশ কয়েকটি মাইক্রোফোনের সামনে।. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রেস কনফারেন্সে হিরো আলম সাংবাদিকদের সাথে কথা বলছেন, বেশ কয়েকটি মাইক্রোফোনের সামনে।. Channel i News – চ্যানেল আই নিউজ

ঢাকা-১৭ আসন নির্বাচনে প্রার্থিতা ফিরে পেয়েছেন মো. আশরাফুল আলম ওরফে হিরো আলম। গত ১৮ জুন হিরো আলমসহ আটজনের মনোনয়নপত্র ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে বাতিল ঘোষণা করেছিলেন রিটার্নিং কর্মকর্তা

বৃহস্পতিবার (২২ জুন) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আপিল শুনানি শেষে এ তথ্য জানান ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ।

অতিরিক্ত সচিব বলেন, আপিল শুনানিতে স্বতন্ত্র প্রার্থী হিরো আলম ও জাকের পার্টির কাজী মো. রাশিদুল হাসান মনোনয়ন ফিরে পেয়েছেন। এর ফলে এই দুই প্রার্থী ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে অংশ নিতে পারবেন। আগামী রোববার (২৫ জুন) এই আদেশ জারি হবে। তবে অন্য দুইজন স্বতন্ত্র প্রার্থী তারিকুল ইসলাম ভুঁঞা এবং আসাদুজ্জামান জালাল প্রার্থিতা ফিরে পাননি বলে জানান তিনি।

বিষয়:ঢাকা ১৭ আসনহিরো আলম
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…