চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হেন্ডারসনের পর সৌদি লিগে নাম লেখালেন মাহরেজ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৪৮ অপরাহ্ন ২৮, জুলাই ২০২৩
ফুটবল, স্পোর্টস
A A

চমক জাগিয়ে বুধবার লিভারপুল ছেড়ে সৌদি ক্লাব আল ইত্তেফাকে নাম লেখানোর কথা জানান ইংলিশ ক্লাবটির অধিনায়ক জর্ডান হেন্ডারসন। একদিন পর তাকে অনুসরণ করলেন ম্যানচেস্টার সিটির তারকা রিয়াদ মাহরেজ। সৌদি প্রো লিগের ক্লাব আল আহলিতে যোগ দিয়েছেন আলজেরিয়ান তারকা।

শুক্রবার বিবৃতিতে মাহরেজের সৌদি ক্লাবের সঙ্গে চুক্তি সম্পন্নের কথা জানিয়েছে ম্যানচেস্টার সিটি। পাশাপাশি তারকা উইঙ্গারের আগামীর পথচলায় শুভ কামনা জানিয়েছে।

সংবাদমাধ্যমের খবর, ৩৮.৭ মিলিয়ন ডলারের চুক্তিতে ম্যানচেস্টার সিটি থেকে মাহরেজকে দলে টেনেছে আল আহলি। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৪২০ কোটি টাকা। আলজেরিয়ান ফুটবলারের সঙ্গে ম্যানসিটির দুবছরের চুক্তি বাকি ছিল। ৩২ বর্ষী উইঙ্গার নিজেই সৌদি প্রো লিগে যেতে আগ্রহী ছিলেন।

২০১৮ সালে ক্লাবের ইতিহাসে রেকর্ড ট্রান্সফার ফিতে লেস্টার সিটি থেকে ম্যানসিটিতে আসেন মাহরেজ। তাকে নিতে সিটি খরচ করেছিল ৬০ মিলিয়ন পাউন্ড। ইংলিশ জায়ান্টদের হয়ে ২৩৬ ম্যাচ খেলে করেছেন ৭৮ গোল, করিয়েছেন ৫৯টি। ক্লাবটির হয়ে চারবার জিতেছেন ইংলিশ প্রিমিয়ার লিগ শিরোপা। সবশেষ মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জয়ের স্বাদও পান।

মাহরেজের আগামীর পথচলায় শুভ কামনা জানিয়ে ম্যানসিটির পরিচালক টিকিকি বেগিরিস্টেইন বলেছেন, ‘গত পাঁচ বছরে রিয়াদ আমাদের বিস্ময়কর সাফল্যের অবিস্মরণীয় অংশ। তার অবদান ভোলা যাবে না। তিনি একজন দুর্দান্ত ফুটবলার, আমাদের জন্য অনেক দুর্দান্ত স্মৃতি রেখে গেছেন।’

‘বিশ্ব ফুটবলে এমন কিছু উইঙ্গার আছেন যারা দক্ষতা ও কৌশলের কারণে শীর্ষে থাকবেন, তাদের একজন তিনি। আমরা তাকে মিস করবো। ভবিষ্যৎ ক্যারিয়ারের জন্য ম্যানচেস্টার সিটির সবার পক্ষ রিয়াদকে শুভ কামনা জানাচ্ছি।’

Reneta

অন্যদিকে লিভারপুলে দীর্ঘ একযুগ কাটানোর পর বুধবার বিদায় জানান ইংলিশ অধিনায়ক জর্ডান হেন্ডারসন। নাম লেখান সৌদি ক্লাব আল ইত্তেফাকে। ইংলিশ সংবাদমাধ্যমে খবর, ১ কোটি ৩০ লাখ পাউন্ডে তাকে দলে টেনেছে ক্লাবটি। লিভারপুলের সঙ্গে হেন্ডারসনের চুক্তির মেয়াদ ছিল ২০২৫ সাল পর্যন্ত। তবে দুবছর আগেই ক্লাবটি ছেড়ে দিলেন।

২০১১ সালে লিভারপুলে নাম লেখান হেন্ডারসন। ২০১৫ সাল থেকে লম্বা সময় নেতৃত্বও দেন। নেতৃত্ব দিয়েছেন এফএ কাপ, লিগ কাপ, উয়েফা সুপার কাপ ও ক্লাব বিশ্বকাপ শিরোপা জয়ে। ৬টি ভিন্ন শিরোপাজয়ী একমাত্র লিভারপুল অধিনায়ক তিনি। সবমিলিয়ে লিভারপুলের হয়ে ৪৯২ ম্যাচে মাঠে নেমেছেন। গোল করেছেন ৩৩টি, গোলে সহায়তা করেছেন ৬১বার।

Jui  Banner Campaign
ট্যাগ: আল ইত্তেফাকআল-আহলিপ্রিমিয়ার লিগমাহরেজম্যানসিটিলিড স্পোর্টসলিভারপুলসৌদি প্রো লিগহেন্ডারসন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

কোথায় সফল কোথায় ব্যর্থ, বিচারের ভার আপনাদের: প্রধান উপদেষ্টা

ফেব্রুয়ারি ১৬, ২০২৬

পাকিস্তানিদের সাথে ‘বাকবিতণ্ডায়’ নিষেধ ছিল সূর্যকুমারের

ফেব্রুয়ারি ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

ইশতেহারে ঘোষিত দুর্নীতিবিরোধী অবস্থান বাস্তবায়নের আহ্বান

ফেব্রুয়ারি ১৬, ২০২৬

বাংলাদেশ ব্যাংক গভর্নরের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিলের

ফেব্রুয়ারি ১৬, ২০২৬

দেড় বছরে কেমন করলো ইউনূস সরকার

ফেব্রুয়ারি ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT