চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

১৬ বার অডিশন দিয়ে ‘হীরামান্ডি’তে শারমিন!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:১০ অপরাহ্ন ১৪, মে ২০২৪
বিনোদন
A A

‘হীরামান্ডি’ সিরিজের মধ্য দিয়ে অভিনয় জগতে পা রেখেছেন সঞ্জয় লীলা বানসালির ভাগ্নি শারমিন সেহগাল। যদিও ইন্ডাস্ট্রিতে তার হাতেখড়ি ক্যামেরার পিছনেই। তবে মামা সঞ্জয় লীলা বানসালির ছবি ‘রাম-লীলা’ এবং ‘বাজিরাও মাস্তানি’-র ইউনিটে সহকারী ছিলেন শারমিন। আর মনে মনে তত দিনেই বেড়েছে তার অভিনয়ের ইচ্ছে।

যদিও তা প্রাণপণে লুকিয়ে রাখতেন তিনি। কিন্তু শেষমেশ ‘বাজিরাও মাস্তানি’র সেটে ধরা পড়ে যান। ভাগ্নির সুপ্ত ইচ্ছে ধরা পড়ে যায় পরিচালক মামার (সঞ্জয় লীলা বানসালি) নজরে। শেষমেশ সুযোগ আসে মামার প্রথম ওয়েব সিরিজে কাজ করার।

‘আলমজেব’-এর চরিত্রে দেখা যায় শারমিনকে। কিন্তু সিরিজটি মুক্তি পাওয়ার পর থেকেই ক্রমাগত সমালোচনার মুখে পড়তে হচ্ছে শারমিনকে। বার বার স্বজনপোষণের অভিযোগ উঠছে বানসালির বিরুদ্ধে। সত্যিই কি পরিচালকের ভাগ্নি বলেই অভিনয়ের সুযোগ পেয়ে গেলেন শারমিন?

সম্প্রতি ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’-য় ‘হীরামান্ডি’-র আরও পাঁচ অভিনেত্রীর সঙ্গে আসেন শারমিন। সেখানেই কপিল তাকে বলে বসেন, মামা এত বড় পরিচালক, তাই খুব সহজেই নিশ্চয়ই সুযোগ পেয়ে গিয়েছেন!

তাতেই আপত্তি জানিয়ে শারমিন বলেন, ‘‘একেবারেই না! ১৬ বার অডিশন দিতে হয়েছে, তারপর ডাক পেয়েছি। প্রায় এক বছর ধরে নিজেকে তৈরি করেছি।’’

তবে সঞ্জয় লীলা বানাসালির ভাগ্নি হওয়ার সমস্যাও কম নয়। প্রতি মুহূর্তে ওঠে তুলনা, প্রমাণ করে যেতে হয় নিজের যোগ্যতাকে। তবে শারমিন যতই বলুন নেটাগরিকরা তার কথা মানতে নারাজ। বরং একের পর কটাক্ষের মুখেই পড়তে হচ্ছে শারমিনকে। তাকে নিয়ে নিরন্তর হাসহাসি চলেছে নেটপাড়ায়। – এনডিটিভি

Jui  Banner Campaign
ট্যাগ: ওয়েব সিরিজশারমিন সেহগালসঞ্জয় লীলা বানসালিহীরামান্ডি
শেয়ারTweetPin

সর্বশেষ

জামায়াত আমিরের এক্স একাউন্ট হ্যাক হয়েছিল কিনা এখনও নিশ্চিত নয় ডিবি

ফেব্রুয়ারি ৫, ২০২৬

নোয়াখালী-৬ হাতিয়ায় ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে ভোটের মাঠ

ফেব্রুয়ারি ৫, ২০২৬

যশোরের নার্সারি থেকে বছরে ৫০ কোটি টাকার চারা বিক্রি

ফেব্রুয়ারি ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

ইউরোপের অভিবাসন নীতি: এক দেশে নিবন্ধিত হলে অন্য দেশে আবেদন অকার্যকর

ফেব্রুয়ারি ৫, ২০২৬

কোরিয়ান গেমের প্রভাবে নয়, তিন বোনের মৃত্যুর পেছনে যে কারণ

ফেব্রুয়ারি ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT