বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাবে রোববার রাত থেকে থেমে থেমে আর সকালের ভারী বৃষ্টিপাতে রাজধানীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়। দেখা দেয় তীব্র যানজট। চরম দুর্ভোগে পড়েন কর্মজীবী, শিক্ষার্থী ও খেটে খাওয়া মানুষ। বংশালে বৃষ্টির পানিতে বিদ্যুতায়িত হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। ২৪শে সেপ্টেম্বর আরো একটি লঘুচাপের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।






