চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাঙ্গামাটিতে ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে বন্যা, চন্দ্রঘোণা ফেরী চলাচল বন্ধ

মনসুর আহম্মেদমনসুর আহম্মেদ
১১:৩৩ পূর্বাহ্ন ০৭, আগস্ট ২০২৫
- সেমি লিড, জনপদ, রাঙ্গামাটি
A A

রাঙ্গামাটিতে টানা ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কাপ্তাই হ্রদের পানি বিপৎসীমা অতিক্রম করেছে। হ্রদের পানি বৃদ্ধির ফলে রাঙ্গামাটি শহরের কয়েকটি এলাকাসহ বেশ কিছু নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। চলমান পরিস্থিতিতে চন্দ্রঘোণা ফেরি চলাচল বন্ধ আছে।

রাঙ্গামাটি সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী কর্মকর্তা সবুজ চাকমা জানিয়েছেন, আজ (৭ আগস্ট) বৃহস্পতিবার সকাল ৬টা থেকে ফেরী চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। চলমান পরিস্থিতিতে কাপ্তাই বাঁধ দিয়ে পানি ছাড়ার কারণে কর্ণফুলী নদীতে সৃষ্ট প্রবল স্রোতে ফেরী চলাচল বন্ধ রাখা হয়েছে। নদীর পানির প্রবাহ কমলে ফেরী চলাচল পুনরায় চালু করা হবে।

কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান জানান, কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধি পেলে বুধবার রাত ১১টার দিকে কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের ১৬টি জলকপাট দিয়ে পানি ছাড়ার হার বাড়ানো হয়েছে। বর্তমানে প্রতি সেকেন্ডে প্রায় ৫৮ হাজার কিউসেক পানি কর্ণফুলী নদীতে নিঃসরিত হচ্ছে। জলকপাট দিয়ে আগের তুলনায় বাড়িয়ে এখন তিন ফুট করে পানি ছাড়া হচ্ছে। পানির উচ্চতা বেড়ে ১০৮ দশমিক ৭৯ ফুটে পৌঁছালে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

বিদ্যুৎ কেন্দ্রের ৫টি ইউনিট সচল থাকায় বর্তমানে মোট ২১৯ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। তবে পানি প্রবাহের তীব্রতায় বাড়ছে বিপদের আশঙ্কা। পানি বৃদ্ধির ফলে রাঙ্গামাটি শহরের কয়েকটি এলাকা, বরকল, বাঘাইছড়ি, জুরাছড়ি উপজেলাসহ বেশ কিছু নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণে সংশ্লিষ্ট প্রশাসন এবং জরুরি বিভাগগুলোকে সতর্ক অবস্থানে রাখা হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: চন্দ্রঘোণাবন্যাভারী বর্ষণ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: চ্যানেল আই

মজুদ থাকা সত্ত্বেও বিক্রয় বন্ধ রাখায় বিপুল পরিমাণ তেল জব্দ

মার্চ ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

বিশেষ ব্যবস্থায় ছয় মাসের শিশুকে হামের টিকা দেওয়ার সিদ্ধান্ত

মার্চ ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

সংসদে প্রধানমন্ত্রীর সঙ্গে বিরোধীদলীয় নেতার সৌজন্য সাক্ষাৎ

মার্চ ৩০, ২০২৬

১৭তম এশিয়া ফার্মা ও ল্যাব এক্সপোর দ্বিতীয় দিন

মার্চ ৩০, ২০২৬

জ্বালানি নিয়ে দেশজুড়ে ভোগান্তির মধ্যে সরকারি নজরদারি বাড়ানোর দাবি

মার্চ ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT