চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কর্মবিরতি তুলে নিতে ডাক্তারদের প্রতি স্বাস্থ্য উপদেষ্টার আহ্বান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৫৬ অপরাহ্ন ০১, সেপ্টেম্বর ২০২৪
- সেমি লিড, বাংলাদেশ, স্বাস্থ্য
A A

ডাক্তারদের যারা মারধর করেছে তাদের আইনের আওতায় আনা হবে উল্লেখ করে অন্তর্বর্তী সরকারের স্বাস্থ্য ও পরিবারকল্যাণ উপদেষ্টা নূরজাহান বেগম চিকিৎসকদের চলমান কর্মবিরতি (কমপ্লিট শাটডাউন) তুলে নিতে আহ্বান জানিয়েছেন।

রোববার (১ সেপ্টেম্বর) দুপুরের পর তিনি এ আহ্বান জানান। এসময় তিনি বলেন, আইন নিজের হাতে তুলে নিলে দেশ আর দেশ থাকে না।

এর আগে আজ দুপুরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপতালে চিকিৎসকদের মারধর ও লাঞ্ছিতের ঘটনায় জড়িতদের বিচার ও নিরাপত্তা নিশ্চিতের দাবিতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্নসহ দেশের সব সরকারি ও বেসরকারি হাসপাতালে কর্মবিরতির (কমপ্লিট শাটডাউন) ঘোষণা দেন চিকিৎসকরা।

সারাদেশের সরকারি-বেসরকারি সকল প্রতিষ্ঠানের চিকিৎসকরা এর আওতায় বলেও জানানো হয়। চিকিৎসকদের সাথে নার্সিং স্টাফরাও একাত্মতা ঘোষণা করেন।

এর আগে আজ সকাল থেকেই নিরাপত্তাহীনতায় জরুরি বিভাগের চিকিৎসাসেবা বন্ধ করে দেন ঢাকা মেডিকেল কলেজ হাসপতালে চিকিৎসকরা।

গতকাল শনিবার নিউরো সার্জারি বিভাগে সড়ক দুর্ঘটনায় আহত রোগীর চিকিৎসা ও মৃত্যুকে কেন্দ্র করে চিকিৎসকের মারধরের ঘটনায় চিকিৎসকরা নিরাপত্তা ও সিসিটিভি ফুটেজ দেখে দোষীদের শনাক্ত করে বিচারের দাবিতে ২৪ ঘণ্টা সময় বেধে দেয়।

Jui  Banner Campaign
ট্যাগ: ডাক্তারদের কমপ্লিট শাটডাউনডাক্তারদের কর্মবিরতিস্বাস্থ্য উপদেষ্টাস্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বিএনপি থেকে মঞ্জুরুল আহসান মুন্সীকে বহিষ্কার

ফেব্রুয়ারি ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

গোপালগঞ্জে জেলা প্রশাসকের বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণ

ফেব্রুয়ারি ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালে বন্যাদুর্গতদের পাশে পর্তুগাল বাংলা প্রেস ক্লাব

ফেব্রুয়ারি ১০, ২০২৬

যাদের নিয়ে রাইজিং এশিয়া কাপ খেলতে যাচ্ছে বাংলাদেশ

ফেব্রুয়ারি ১০, ২০২৬

নির্বাচন বানচালের অপচেষ্টা ঠেকাতে তৎপর আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী

ফেব্রুয়ারি ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT