চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দিনদুপুরে প্রকাশ্যে কিশোর গ্যাং ‘এলেক্স গ্রুপে’র প্রধানকে কুপিয়ে হত্যা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৪২ অপরাহ্ণ ১২, এপ্রিল ২০২৬
অপরাধ
A A
অভিযুক্ত তিনজনকে ঘটনাস্থল থেকে আটক করেছে পুলিশ

অভিযুক্ত তিনজনকে ঘটনাস্থল থেকে আটক করেছে পুলিশ

রাজধানীর মোহাম্মদপুরে আজ রোববার দিনদুপুরে কুপিয়ে জখম করা ইমন ওরফে এলেক্স ইমন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

ইমন কিশোর গ্যাং ‘এলেক্স গ্রুপ’–এর প্রধান ছিলেন। এ ঘটনায় তিনজনকে ঘটনাস্থল থেকে আটক করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, সম্প্রতি মোহাম্মদপুরের রায়েরবাজারে বেড়িবাঁধ এলাকায় আধিপত্য বিস্তার কেন্দ্র করে কিশোর গ্যাং এলেক্স গ্রুপ ও আরমান শাহরুখ গ্রুপের মধ্যে বিরোধ চলছিল। এর জেরেই এ হামলার ঘটনা ঘটে। আহত ইমনকে স্থানীয়ভাবে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হয়। বিকেল সাড়ে চারটার দিকে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপকমিশনার জুয়েল রানা বলেন, হামলায় জড়িত তিনজনকে ঘটনাস্থল থেকে আটক করা হয়েছে।

তারা হলেন মো. সাইফ (২৩), তুহিন (২০) ও মো. রাব্বী কাজী (২৫)। তাদের কাছ থেকে তিনটি চাপাতি, একটি কাটার, স্টিলের একটি পাত জব্দ করা হয়েছে। তারা আরমান শাহরুখ গ্রুপের সদস্য।

সংশ্লিষ্ট সূত্র জানায়, মোহাম্মদপুর এলাকায় দীর্ঘদিন ধরে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য নিয়ে উদ্বেগ রয়েছে। বিভিন্ন সময় এলাকায় একাধিক গ্যাং গড়ে উঠেছে। এরা নিজেদের মধ্যে আধিপত্য বিস্তার, চাঁদাবাজি ও নানা অপরাধে জড়িয়ে পড়ছে। এসব গ্যাংয়ের সদস্যদের বেশির ভাগই কিশোর বা তরুণ, যারা সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের শক্তি প্রদর্শন করেন এবং এলাকায় প্রভাব বিস্তারের চেষ্টা চালান।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আরমান শাহরুখ গ্রুপএলেক্স গ্রুপকিশোর গ্যাংকুপিয়ে হত্যাবেড়িবাঁধ
শেয়ারTweetPin

সর্বশেষ

ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণা ট্রাম্পের

এপ্রিল ২২, ২০২৬

১০ মিনিটের অমনোযোগ! নিভে যায় ছোট্ট প্রাণ

এপ্রিল ২২, ২০২৬

বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

এপ্রিল ২২, ২০২৬

বুধবার ১২ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে যেসব এলাকায়

এপ্রিল ২২, ২০২৬
জাহিদ নেওয়াজ খান

অ্যালগরিদম যুগে সাংবাদিকতা

এপ্রিল ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT