গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একইসাথে সামাজিক যোগাযোগ মাধ্যমে থাকা তার বিদ্বেষমূলক বক্তব্য সরিয়ে ফেলতে বিটিআরসিকে নির্দেশ দেওয়া হয়েছে। প্রসিকিউশন জানিয়েছে, ওই বক্তব্য সরাতে ইউটিউব ও ফেসবুককে আদালতের আদেশ পাঠিয়ে দেওয়া হবে।







