সম্প্রতি ঘটে যাওয়া নানা বিষয় নিয়ে প্রতিনিয়ত নিজের ফেসবুকে স্ট্যাটাস দিতে দেখা যায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ। এবার রাজনীতিবিদদের বিষয়ে সামাজিক মাধ্যম ফেসবুকে নতুন আরেকটি পোস্ট দিয়েছেন তিনি।
মঙ্গলবার (১২ নভেম্বর) হাসনাত আবদুল্লাহ নিজের ফেসবুক পোস্টে লিখেছেন, ‘রাজনীতিবিদরা হাত মেলাচ্ছে, আর বিপ্লবীদের ফাঁসির দড়ি এগিয়ে আসছে।’ তিনি এই স্ট্যাটাস কাকে উদ্দেশ্য করে দিয়েছেন, তা পরিষ্কার করেননি।
এর আগে নিজের ফেসবুক প্রোফাইলের ছবি লাল করে ‘শেষ হয়নি যুদ্ধ’ লিখে পোস্ট করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এই আহ্বায়ক।
গতকালও সম্প্রতি নতুন দুই উপদেষ্টা নিয়োগের বিষয়টি নিয়ে স্ট্যাটাস দেন হাসনাত আবদুল্লাহ। ওই স্ট্যাটাসে তিলি লিখেন, বশির-ফারুকীকে উপদেষ্টা করার প্রতিবাদ সভা থেকে গ্রেপ্তার করার ঘটনা চরম ফাইজলামি। এগুলা ভণ্ডামি। আপনেরা হাসিনা হয়ে উঠার চেষ্টা কইরেন না। হাসিনারেই থোরাই কেয়ার করছি, উৎখাত করছি। আপনেরা কোন হনু হইছেন?








