কুমিল্লা-৪ আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী হাসনাত আবদুল্লাহর প্রার্থিতা চ্যালেঞ্জ করে করা বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সির আপিল খারিজ করেছে নির্বাচন কমিশন (ইসি)। ফলে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্ত অনুযায়ী হাসনাত আবদুল্লাহর প্রার্থিতা বহাল থাকছে।
শনিবার (১৭ জানুয়ারি) আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের অডিটোরিয়ামে অনুষ্ঠিত আপিল শুনানি শেষে কমিশন এ সিদ্ধান্ত দেয়।
অন্যদিকে একই আসনে বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সির মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছে ইসি। ঋণ খেলাপির অভিযোগের ভিত্তিতে তার মনোনয়ন বাতিল করা হয়।
এর আগে ঋণ খেলাপির অভিযোগ তুলে মঞ্জুরুল আহসান মুন্সির মনোনয়ন কেন বাতিল করা হবে না এ মর্মে নির্বাচন কমিশনে আপিল করেছিলেন এনসিপি প্রার্থী হাসনাত আবদুল্লাহ।








