চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘হাসিনার প্রেতাত্মাদেরই বিএনপি মনোনয়ন দিয়েছে’, সুরঞ্জন ঘোষের অভিযোগ

এস কে রাসেলএস কে রাসেল
৮:৪১ অপরাহ্ন ০৮, নভেম্বর ২০২৫
- সেমি লিড, কিশোরগঞ্জ, রাজনীতি
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বিএনপির প্রার্থী মনোনয়ন নিয়ে নানা অভিযোগ ও মন্তব্য করেছেন কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনের দলটির মনোনয়নপ্রত্যাশী ও জাতীয়তাবাদী হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট সুরঞ্জন ঘোষ। তিনি বলেছেন, ‘আওয়ামী লীগের হাসিনার প্রেতাত্মাদেরকেই বিএনপি মনোনয়ন দিয়েছে, এটা মেনে নেওয়া যায় না।’

শনিবার (৮ নভেম্বর) দুপুরে নিজের ফেসবুক আইডিতে প্রকাশিত আড়াই মিনিটের একটি ভিডিও বার্তায় সুরঞ্জন ঘোষ এই অভিযোগ তোলেন। তিনি বলেন, ‘শেখ হাসিনার সঙ্গে কে কত ঘণ্টা কথা বলেছেন, কে কত টাকা লেনদেন করেছেন—সব তথ্য-প্রমাণ তার কাছে আছে, যা সময়মতো প্রকাশ করা হবে।’

সুরঞ্জন ঘোষ বলেন, ‘দেশ এখন নির্বাচনমুখী। বিএনপি মহাসচিব বলেছেন ২৩৭ জন প্রার্থীর প্রাথমিক তালিকা প্রকাশ হয়েছে। কিন্তু আমরা জানি, যেসব প্রার্থীকে মনোনয়ন দেওয়া হয়েছে ৫ আগস্টের পর, তাদের অনেকেই শেখ হাসিনার সঙ্গে যোগাযোগ করেছেন। শেখ হাসিনার সঙ্গে কথা বলে কেউ বিএনপির মনোনয়ন নিতে পারে না। যারা এমন মনোনয়ন দিয়েছেন, তারা ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হবেন।’

হিন্দু সম্প্রদায়ের নেতাদের প্রতি বঞ্চনার অভিযোগ তুলে তিনি আরও বলেন, ‘হিন্দুদের ভোট চান, কিন্তু হিন্দু সম্প্রদায়ের নেতাদের মনোনয়ন দেন না-এটা অন্যায়। নব্বই ও আশির দশকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিএনপি ও ছাত্রদল গঠনে অনেক হিন্দু ছাত্র নেতা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। আমরা মুক্তিযুদ্ধ করেছি, আন্দোলন করেছি, এরশাদকে উৎখাত করেছি। আজ আমাদেরকে বঞ্চিত করে ভোট চাইছেন—তা হতে পারে না।’

তার ভেরিফাইড ফেসবুক ভিডিওর বক্তব্য নিয়ে জানতে চাইলে সুরঞ্জন ঘোষ বলেন, ‘এটাই আমার বক্তব্য। আমি কারও নাম উল্লেখ করিনি।’

উল্লেখ্য, কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন দলীয় চেয়ারপারসনের উপদেষ্টা (পদ স্থগিত) অ্যাডভোকেট ফজলুর রহমান।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আওয়ামী লীগজাতীয়তাবাদীবিএনপি নেতামনোনয়ন প্রত্যাশীসুরঞ্জন ঘোষহাসিনা
শেয়ারTweetPin

সর্বশেষ

টেলিফোনে সাংবাদিক আনিস আলমগীরের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

মার্চ ২১, ২০২৬

আন্তর্জাতিক জুডো চ্যাম্পিয়নশিপে তিন পদক জিতেছে বাংলাদেশ

মার্চ ২১, ২০২৬

৯ মাস পর ঘোড়াশাল বিদ্যুৎ কেন্দ্রে উৎপাদন শুরু

মার্চ ২১, ২০২৬

ইরানের পারমাণবিক স্থাপনায় হামলায় রাশিয়ার তীব্র প্রতিক্রিয়া

মার্চ ২১, ২০২৬

অপহরণের ভুয়া নাটক, বিমানবন্দরে গ্রেপ্তার আলোচিত দুই ইউটিউবার

মার্চ ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT